মুকাওকিসের কাছেও এরকম একটি পত্র আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। মুকাওকিস অত্যন্ত সম্মানের সঙ্গে চিঠিটি গ্রহণ করেন। পত্রদূত হযরত হাতিব (রা.) কে রীতিমতো স্বাগত জানিয়ে তার আতিথ্যে গ্রহণ করেন। তার পাশে বসিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করেন। চিঠি পড়ে এর জবাবও লিখেন। ইসলাম ও তার নবীর সত্যতা স্বীকার করেন। পত্রদূতের সঙ্গে সুন্দরী দুজন বাদী ও উন্নত জাতের একটি খচ্চরও উপটৌকনস্বরূপ পাঠিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দাসির একজনকে বিয়ে করেন। তিনি হযরত মারিয়া কিবতীয়া (রা.)। তার গর্ভে জন্ম নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ইবরাহীম (রো.)। শুরুতেই মুকাওকিসের ইসলামের প্রতি যে অগাধ শ্রদ্ধা ছিলো পরবতীতে সেটা সম্ভবত আর থাকেনি। তবে ইসলাম যে বিশ্বময় বিজয় লাভ করবে এই খোদায়ী সত্যতার কথাও তিনি ভুলতে পারেননি । একারণে তিনি মুসলমানদের সঙ্গে সন্ধি করে আশু পরাজয় এড়াতে চাচ্ছিলেন। আবার এত বড় সেনা শক্তি থাকতে নগন্য সংখ্যক কিছু লোকের সঙ্গে সন্ধি করতে হচ্ছে এটা তাকে ভারসাম্যহীন করে তুলছিলো। তাই তার মনোভঙ্গি এমন আক্রমণাত্মক হয়ে উঠে। টব বা ররর জবাব নিয়ে ফিরে আসবে। ওরা লম্বা কোন সফরে যায়নি । শুধু নদী পার হয়ে ওপারে যাওয়া। কিন্তু দলটি সেদিন এলো না। মুকাওকিস বললেন, মুসলমানরা কি তাহলে দলটিকে বন্দি করেছে, না হত্যা করেছে? কিন্তু মুসলমানরা তো এধরনের কাজ করতে পারে না কখনো । দুই দিন পর প্রতিনিধি দল ফিরে এলো । মুকাওকিস প্রথমেই জিজ্ঞেস.-করলেন, এই দুদিন ওরা ওখানে কি করেছে? শেষ আঘাত (৩য় খণ্ড) ৮৫ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।