Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

তিনি এক গোপন বৈঠক ডাকলেন, এতে জেনারেল থিয়োডরসহ আরেক বিখ্যাত জেনারেল জারেজও রইলো। জেনারেল থিয়োডের পরেই জেনারেল জারেজের অবস্থান। ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনে আমাকে পরামর্শ দাও ।' মুকাওকিস তাদেরকে বললেন, “নিজেদের সেনাদের অবস্থা তো দেখছো, শহরের লোকদের মনোভাবও আচ করতে পারছো ।.... “আমরা আবার সেনা সাহায্যের আশা নিয়ে বসে আছি। কিন্তু ভেবে দেখো, আমাদের সৈন্য সংখ্যাও তো কম নয়। যথেষ্টেরও বেশি আছে। আমরা তবুও অতিরিক্ত সৈন্যের আশায় পথ চেয়ে আছি।"... 'আর অতিরিক্ত সৈন্য তখনই আমাদের কাজে আসবে যখন ওরা মুসলমানদের পেছন দিক থেকে আচমকা হামলা করবে । নীলের দুই তীরই মুসলমানদের দখলে" ।... এরা যদি পরিখাও অতিক্রম করতে চায় তাহলে আমার মনে হয় সেটাও তারা পারবে । ওদের যে জযবা, মনোবল, ধৈর্য ও স্থিরতা সে সম্পর্কে তোমরা আমার চেয়ে কি কম জানো?'... “লক্ষ্য করে দেখো, এই মুসলমানরা কত দ্রুত মিসরে ঢুকে দৃরদুরান্ত পর্যন্ত পৌছে গেছে। তাদের এই গতি আমাদের সৈন্যদের মধ্যে কি তোমরা কল্পনাও করতে পারবে? তাই আমি চাই বিনা লড়াইয়ে অবরোধ উঠিয়ে তাদেরকে মানিয়ে নিতে । এজন্য আবরদের সঙ্গে আরেকবার যদি সন্ধির আলোচনা করা হয় এবং তাদেরকে যদি বলা হয় তোমরা তোমাদের যা চাওয়ার তা নিয়ে মিসর থেকে চলে যাও তাহলে কি সেটা অমূলক হবে? মুকাওকিস তার বক্তব্যের পক্ষে যুক্তিগলো এমন আকষর্ণীয় করে উপস্থাপন করলেন যে, দুই জেনারেল ও সেখানে উপস্থিত আরো দুই উপদেষ্টা এক সঙ্গে মত দিলো, এ প্রস্তাব যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হোক। “আমি শুধু একটি পরামর্শ দেবো, থিয়োডর বললো, 'এই বৈঠক ও এর মধ্যে আলোচিত উচ্চারিত প্রতিটি কথা যেন শক্তভাবে গোপন রাখা হয়। ব্যারাকের সেনাদের এটাও জানা চলবে না যে, আমরা এখানে একত্রিত হয়েছি। না হয় ওরা সন্ধি- সমঝোতার আশায় হাত পা ছেড়ে বসে পড়বে ।' “আমার মনে হয় এটা বাস্তবায়ন আপনার নেতৃতেই হওয়া উচিত। কারণ ব্যক্তিগতভাবেও আপনি এর সঙ্গে জড়িয়ে পড়েছেন। জেনারেল জারেজ মুকাওকিসকে পরামর্শ দিলো। মুকাওকিস এ পরামর্শ হণ করে নিলেন। সেদিনের এই রুদ্ধদার বৈঠকের কথা তো গোপন রাখা গেলো । কিন্ত ইতিহাসের দূর অনুসন্ধান থেকে তা আর গোপন রাখা যায়নি। অনেক এঁতিহাসিকই এ ঘটনা ৮২ শেষ আঘাত (য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।