Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

এর জবাবে মুসলিম সেনারাও মিনজানিক দ্বারা কেল্লার ভেতর পাথর বর্ষণ শুরু করে দিলো। যেসব ধনুক দ্বারা দূরদুরান্ত পর্যস্ত তীর পৌছে যায় সেসব ধনুকও তৈরি করে নিলো মুজাহিদরা। এসব ধনুক দিয়ে প্রাচীরের ওপর দীড়ানো রোমীয় সেনাদের তীরবিদ্ধ করা হতে লাগলো । এভাবেই উভয় পক্ষের তীর আর পাথর বর্ষণ চলতে লাগলো । কেন্লার প্রাচীর থেকে ছুটে আসা পাথর তো মুজাহিদদের সামান্যতম ক্ষতিও করতে পারলো না। কিন্ত মুজাহিদদের মিনজানিক দ্বারা নিক্ষেপিত পাথরগুলো শহরের ভেতরে গিয়ে পড়তো এবং সেগুলো শহরে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিতো । শহরবাসীর সবচেষে বড় আতঙ্কের কারণ ছিলো এটা যে, এত বড় বড় পাথর যদি তাদের ছাদের ওপর আছড়ে পড়ে তাহলে তো ছাদ পর্যন্ত ধ্বসিয়ে দেবে। রোমীয় সেনাদের মনোবল তো এমনিই টলমলে ছিলো। এবার শহরবাসীর স্ত্স্ত অবস্থা তাদের ওপরও প্রভাব ফেললো । তাদের মনোবল আরো দুর্বল হতে লাগলো । প্রায় পৌনে দুই মাসের মাথায় নীল নদের উম্মস্ততা অনেকটাই কমে এলো । ৬৪০ ধরস্টাব্দের অক্টোবরের প্রথম হপ্তার কথা। মুকাওকিস তার সৈন্যদের ও শহরবাসীদের মনোবলের অবস্থার জরিপ চালালেন। এতে তার সন্দেহ হতে লাগলো, মুসলমানরা যদি তাদের নিজস্ব কৌশলে কেল্লার ওপর একবার অতর্কিত হামল করে না। সঙ্গে সঙ্গে শহরের লোকদের মধ্যেও এমন দিশেহারা ভাব ও দিকবিদিক হয়ে এমন হুলুস্থুল পড়ে যাবে যে, নিজেদের সৈন্যদের জন্যও তারা বিরাট প্রতিবন্ধক হয়ে উঠবে। মুকাওকিসের আগেই এধরনের প্রস্তাব মনে এসেছিলো এবং এখনো আবার আসলো যে, মুসলমানদেরকে কোন কিছুর বিনিময়ে দেশ ছেড়ে চলে যেতে বা মিসর ত্যাগ করতে রাজি করানো । শেষ আঘাত €সক্স খণ্ড)-৬ ৮১ ছ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।