নদী এখন উত্তাল হতে শুরু করেছে। ধীরে ধীরে নদী আরো উন্মত্ত হয়ে উঠবে। এটা প্রায় দেড় মাস পর্যস্ত চলবে। এমন উম্মাদ হয়ে উঠবে যে, কেউ এতে নামারও সাহস করবে না। এতে লাভ এই হবে যে, নদীর দিক থেকে কেল্লা একেবারে নিরাপদ থাকবে । আর অন্য দিকের পরিখাগুলো পানিতে এত টুইটুম্বর থাকবে যে, আরবের এই মুসলমানরা তাও টপকাতে সাহস করবে না। সেনাদলও চলে আসবে । আর অবরোধ দীর্ঘ হওয়ায় মুসলমানদের মনোবলও ভেঙ্গে যাবে বা মনোবলে চিড় ধরবে । তখন তাদেরকে সহজেই হটানো যাবে। মুকাওকিস তার সৈন্যদেরকে বিশাল অন্কের বখশিষ বরাদ্দের লোভও দেখিয়েছেন । তিনি সৈন্যদের সঙ্গে ওয়াদা করেছেন, মুসলমানদের পিছু হটাতে পারলে প্রত্যেক সৈন্যকে তিন মাসের বেতন পরিমাণ টাকা বোনাস দেয়া হবে। আর যারা সেরকম বীরত্ প্রদর্শন করবে তাদেরকে তো বখশিশ আর পুরস্কারে ভরিয়ে দেয়া হবে। এসব খবর কিছু কিছু আমর ইবনে আস (রা.) আগেই জানতেন । কিছু নতুন কথাও জানতে পারলেন গোয়েন্দা মুজাহিদের কথায়। সব শুনে আমর ইবনে আস (রা.) বললেন, নদী যত দিন উম্মত্ত থাকবে তত দিন কেনার সেনারাও কোথাও থেকে কোন সাহায্য পাবে না। তাই এসময় কেল্লার ভিতরের লোকদেরকে ব্যতিব্যস্ত রাখতে হবে। তারপর কেল্লার ওপর যথারীতি হামলা চালানো হবে। মুসলিম সেনাদেরকে এ তথ্যগুলো জানিয়ে সবার উদ্দেশ্যে তিনি বললেন, “দীন ইসলামের ঝাণ্ডাধারীরা! এই পরিখা এর চেয়ে অধিক চওড়া আর আরো অধিক গভীর হলেও তোমাদর চলার পথ কেউ রুখতে পারবে না। রোমীয়রা দাবি করে, এই কেল্লা এতই মজবুত, কেউ এটা জয় করতে পারবে না।... ইসলামের বীর সেনানীরা! দুনিয়ার কোন কেন্লা-দুর্ণ তোমাদের ঈমানের চেয়ে এবং তোমাদের জযবা-মনোবলের চেয়ে অধিক মজবুত ও শক্তিশালী নয়। আল্লাহ তাআলার সেই মহাবাণীকে সবসময় স্মরণে রেখো, তোমরা চেষ্টা করো, সফলতা আর শুভ পরিনাম দানকারী আমি । আমার পথে হরকত করো তোমরা, তা বরকতময় করার মালিক তো আমি ।' কয়েক দিনের মধ্যে নীল নদের পানি বেড়ে গেলো। সঙ্গে সঙ্গে বাড়লো এর উম্মন্ততা। কেল্লার পার্খ্ব-ঘেরা পরিখাগুলোও পানিতে ভরে উঠলো। কেল্লার প্রাচীর থেকে এবার মুজাহিদদের অবস্থান লক্ষ্য করে মিনযানীক দ্বারা পাথর নিক্ষেপ করতে শুরু করলো। ৮০ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।