Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

'তুমি কি আমাকে কোন সাহায্য করতে পারো না? আরবীলা প্রায় কেদে ফেলে বললো। “অবশ্য এটাও আমি জিজ্ঞেস করিনি যে, এখানে তোমার অবস্থান কী এবং তুমি আমার ব্যাপারে কোন সাহায্য করতে আদৌ পারবে কি না? ই, আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারবো ।” শারীনা তাকে আশ্বস্ত করে বললো । “আমি এখানে পৌছেই ইসলাম গ্রহণ করেছি। তারপর যার সঙ্গে এসেছিলাম “আমি তোমার প্রতি কোন শর্তারোপ করছি না, পরামর্শ দিচ্ছি। সেটা হলো, আমি তোমাকে সঙ্গে নিয়ে রোহাশকে খুঁজবো। তাকে জীবিত পেয়ে গেলে তোমরা দুজনই ইসলাম গ্রহণ করে নিয়ো । তখন সহজেই তোমাদের দুজনের বিয়ে হয়ে যাবে? । শারীনার মুখে ইসলামের ব্যাপারে আরো কিছু তুলনামূলক কথা শুনে আরবীলা বলে “এটা তোমার শর্তারূ্প হোক বা পরামর্শ হোক, রোহাশকে পেয়ে গেলে দুজনে আমরা এক সঙ্গেই ইসলাম গ্রহণ করে নেবো ।' শারীনা ঈনীকে সেখানেই ছেড়ে দিলো এবং আরবীলাকে সঙ্গে নিয়ে কেল্লার ভেতর ঢুকে গেলো। শারীনা সবার আগে সেসব রোমীকে দেখতে চাচ্ছিলো যারা অস্ত্র সমর্পন করছিলো । খুবই মজবুত শক্তিশালী, চাওড়া ও উচু প্রাচীর পরিবেষ্টিত বিলবীস শহর । এসব প্রাচীরের ওপর জায়গায় জায়গায় লাশ পড়ে আছে। এর মধ্যে কিছু অচেতন আহত সৈন্যও রয়েছে। শারীনা জানতো অস্ত্র কোথায় সমর্পণ করা হচ্ছে। ভেতরে বড় একটা ময়দান আছে। সেখানেই অস্ত্র সমর্পণের কাজ চলছে। শারীনা ও আরবীলা ময়দান থেকে বেশ কিছুটা দূরে থাকতেই রোমীয় সেনাদের ছোট একটা দল ওদের নজরে পড়লো । তিন চারজন মুজাহিদ ওদেরকে হাকিয়ে নিয়ে যাচ্ছে ময়দানের এক দিকে। ৮ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।