এবং হেরাকলকে বলবে আমরা সবকিছু তার কাছ থেকে জেনে নিয়েছি। এরপর তো হেরাকল আমাদের বিরুদ্ধে কিছু না কিছু একটা করবেনই। আমাদের অজান্তেই আমরা খতম হয়ে যাবো |... এই ক্যাপ্টেনের জীবিত থাকা মানে আমাদের নিশ্চিত মৃত্যু ।' মুকাওকিস হুকুম দিলেন, ক্যাপ্টেনকে জল্লাদের হাতে ছেড়ে দেয়া হোক। ক্যাপ্টেনকে আর ভেতরে আনা হলো না। একটু পর বাইরে থেকে ক্যাপ্টেনের চরম আর্তনাদ শোনা যেতে লাগলো। সে আওয়াজ ক্রমেই মিলিয়ে গেলো দূরে যেতে যেতে। অবরুদ্ধ ব্যবিলনে এক মুজাহিদ গুপ্তচর ছিলো । ছদ্রবেশ ধারণ করেছিলো । শহরের কোন সরকারী কাজ পড়লো মধ্য নদীতে অবস্থিত রওজা কেন্লায়। কাজটি সৈন্যদেরও নয়। তাই শহরবাসীদের মধ্যে থেকে কয়েকজন স্বেচ্ছাসেবকের সঙ্গে সেই মুসলিম গোয়েন্দাও নিজের নাম পেশ করলো এবং তাদের সঙ্গে রওজায় নৌকাযোগে চলে গেলো। রাতের অন্ধকারে সেই মুজাহিদ গোয়েন্দা লুকিয়ে ছাপিয়ে কেল্লা থেকে বেরিয়ে নদীতে নেমে পড়লো । নদী তখন উত্তাল ঢেউ দিচ্ছে। এছাড়াও নদী ওখান দিয়ে বেশ চওড়া । সাতরিয়ে এতখানি জায়গা পাড়ি দেয়৷ বড় বড় সাতারুর পক্ষেও কঠিন কাজ। গোয়েন্দা মুজাহিদ নদীর সঙ্গে মরনপন যুদ্ধ করে ঢেউ ভেঙ্গে নদীর এপারে চলে এলো। তখনই তার সব শক্তি ও দম নিঃশেষ হওয়ার যোগাড় হলো। তারপর আবার নদীর তীর ধরে সাতরাতে সাতরাতে সেখানে চলে গেলো যেখানে মুজাহিদরা ছাউনি ফেলে ব্যবিলন অবরোধ করে রেখেছে। সেখানে পৌছে কিছুক্ষণ অচেতন হয়ে পড়েছিলো। তারপর জ্ঞান ফিরে আসলে সিপাহসালার আমর ইবনে আস (রা.) এর কাছে চলে গেলো। সিপাহসালারকে কেল্লার ভেতর কত হাজার সৈন্য আছে এবং সৈন্যদেরকে মুকাওকিস সমাবেশ করে কি বলেছেন তাও জানালো গোয়েন্দা মুজাহিদ । মুকাওকিস জ্বালাময়ী ব্তৃতা দেয়ার পর তার সৈন্যদেরকে বলেন, শেষ আঘাত (৩য় খণ্ড) ৭৯ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।