Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

এর কয়েকদিন পরই মুকাওকিসকে জানানো হলো, জাহাজে ক্যাপ্টেনকে ধরে নিয়ে আসা হয়েছে। এখন তাদের চলাচল নদীপথে। মুকাওকিস ক্যাপ্টেনকে সামনে হাজির করার হুকুম দিলেন। “বাচার ইচ্ছা থাকলে সত্য বলো'; মুকাওকিস ক্যাপ্টেনকে বললেন, "তুমি একটি মেয়ে ও দুজন লোককে বযনতিয়া নিয়ে তাদেরকে হেরাকলের হাতে সোপর্দ করেছিলে । তাদেরকে তুমি এভাবে হাতকড়া ও বেড়ি পরিয়ে কেন গ্রেফতার করালে? ক্যাপ্টেন ভয়ে কাপতে লাগলো । তার মুখে কোন কথা জুড়ালো না। সে ফ্যাস ফ্যাস করে তাকিয়ে রইলো মুকাওকিসের দিকে । “আমি তোমাকে মৃত্যুদণ্ড দেবো না" মুকাওকিস বললেন, “তবে তোমার এত বড় জাহাজে আগুন লাগিয়ে দেবো। তারপর তোমার হাতে পায়ে শিকল পরিয়ে ছেড়ে দেবো । তুমি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়াবে। ক্যাপ্টেন বুঝে গেলো এখানে আর মিথ্যাচার বা ধোকা দেয়া চলবে না। সাধারণ কোন বিচারকের এজলাস নয় এটা । এটা মিসরের বাদশাহ মুকাওকিসের দরবার । তিনি বিনা অপরাধেই তাকে হত্যা করতে পারেন। আর সে তো অনেক বড় অপরাধী । সে মুকাওকিসের পায়ে মাথা ঠুকে দিলো। তারপর পুরো কাহিনী শুনিয়ে দিলো। এটাও বললো, সে এসব করেছে মোটা অঙ্কের বখশিশ পাওয়ার লোভে । তা ছাড়া সে হেরাকলের অতি ভক্তও । মুকাওকিস যখন এটা জানতে পারলেন, হেরাকল সব কিছু জেনে ফেলেছেন তখন তার হয়রানির সীমা রইলো না যে, হেরাকল কেন তার বিরুদ্ধে কোন পদেক্ষপ নিলেন না। সেখানে থিয়োডরও ছিলো। সেও খুব বিশ্মিত হলো । ক্যাপ্টেনের ভাগ্য নির্ধারনের জন্য মুকাওকিস ক্যাপ্টেনকে বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। তারপর থিয়োডরের সঙ্গে আলোচনায় বসলেন। ক্যাপ্টেন যেহেতু সত্য কথা বলেছে তাই তাকে ছেড়ে দেয়ার পক্ষে মত দিলেন। “না, থিয়োডর বললেন, “ওকে ছেড়ে দিলে এবং জীবিতু রাখলে এখান থেকে বের হয়ে সবার আগে সে যে কাজ করবে সেটা হলো, সে সোজা বযনতিয়ায় চলে যাবে ৭৮ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।