এখন আমর ইবনে আস (রা.) এর গন্তব্য কেল্লা ব্যবিলন। ব্যবিলন দুর্গ । এই কেল্লা জয় করা প্রায় অসম্ভব ব্যাপার। একে তো সৈন্য সংখ্যা অতি নগন্য । তারপর আবার কেল্লার অবস্থান ও গঠন কাঠামো এতই মজবুত আর অজেয় যে, তা বিশ্ব শক্তিকেও যেন রুখে দেবে। তারপরও তিনি তার সালারদের বললেন, “এই কেল্লা জয় করা যতই অসম্ভব হোক তা আমাদের অবশ্যই অবরোধ করতে হবে। এতে কমপক্ষে কেল্লার ভেতরের সেনাদেরকে ব্যতিব্যস্ত রাখা যাবে । আর আমরা যে একে অজেয় মনে করছি না সেটাও রোমীয়রা বুঝতে পারবে? । ব্যবিলনের মতো এমন কেল্লার বিরুদ্ধে এর চেয়ে বাস্তব কোন পদক্ষেপ নেয়ার দরকার ছিলো না আমর ইবনে আস (রা.) এর। আজো ব্যবিলনের কেল্লা সেই ভুবনজয়ী দ্পী মনোভাব নিয়ে অজয় ভঙ্গিতে দীড়িয়ে আছে। অবশ্য পুরো কেন্লাটি নয়, কেল্লার অবকাঠামোটুকুই এখন দীড়িয়ে আছে। বড় বড় প্রাচীর, সুউচ্চ বুরুজ এখনো অক্ষত আছে কালের সাক্ষী হয়ে। সেখানে গিয়ে একটু কল্পনা করে দেখুন সেসব শহীদানদের কথা । দেখবেন তাদের অদৃশ্য শব্দের গুঞ্জন শুনতে পাচ্ছেন। অবশ্য এই আত্মিক গুঞ্জন তারাই শুনতে পাবে যাদের অন্তরাত্মা সদা সজাগ থাকে । যাদের হৃদয় রাজ্যে রাজত্ব করছেন মহান আল্লাহ। আজ তো সেখানে হেরাকল বা ফেরাউনের রাজতৃ নেই, কিন্তু মুসলমান হয়েও সেখানকার শাসকদের মধ্যে ফেরাউনি একনায়কতন্ত্রী স্বভাব রয়ে গেছে। যারা স্পষ্ট ভাষায় আল্লাহর নাম নেয়, আল্লাহর পথে সংগ্বামের কথা বলে; তাদেরকে ধর্মান্ধ, জঙ্গি, সন্ত্রাসী বলে বলির পাঠা বানানো হচ্ছে। সেখানকার দুর্ভাগা শীসকরা আজ আল্লাহর নাম ভুলে গিয়ে ইসরাইল আর আমেরিকাকে তাদের প্রভু বলে ধ্যান-জ্ঞান করছে। ব্যবিলনের কেল্লার অবস্থান ও নির্মাণ কাঠামোটাই এমন যে, এর ধারে কাছে যাওয়া কোন শক্রদলের পক্ষে অতি দুরহ কাজ। কেল্লার চার পাশের প্রাচীরগুলো ষাট হাত দীর্ঘ এরং অতি মসৃণ তার প্রাচীরগাত্র। আর চওড়া আঠারো হাত। এমন কোন খাজ বা অমসূণ জায়গা নেই যেখানে ছুড়ে মারা আংটা বা ফলক গেঁথে যাবে। ৭৬ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।