ভিজা বিজিত এলাকার বসতি ও ঘর বাড়িতে গিয়ে গিয়ে পরিবারের লোকদেরকে এ নিশ্চয়তা দিতো যে, তারা যাতে এলাকা ছেড়ে পালিয়ে না যায়। এবং এমন নিশ্চিন্তে যার যার ঘরে অবস্থান করে যেন কিছুই হয়নি। মুসলিম সেনারা কারো ঘরের দিকে চোখ উঠিয়ে তাকায়নি। বাড়ির আশে পাশে শুধুই ঘোষণা দিয়ে বেড়িয়েছে যে, কাউকে যেন অযথা পেরেশান করা না হয়। নারীরা বাইরে এসে তাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারবে । বিজয়ী মুসলমানদেরকে যেন তাদের ভাই ও মুহাফেজ মনে করে। এঁতিহাসিক ইবনুল হাসান ও তুঘরি “আয়নুজুমুয যাহিরা' গ্রন্থে লিখেছেন, “মুকাওকিসের সব আশা ভরসা মিথ্যা প্রমাণ করে দিয়ে ফিউম এর লোকজন মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ না করে বরং তাদেরকে মনে প্রাণে গ্রহণ করে নেয়। এলাকার নেতৃস্থানীয় লোকদের মধ্য থেকে এ আওয়াজ ও উঠে যে, জয় অবশেষে ইসলামেরই হবে । তাদেরই বিজয় মেনে নাও। কিবতীদের পক্ষ থেকে এমন কথাও শোনা যেতে লাগলো যে, হেরাকলের হিংস্রতা আজ থেকে খতম হয়ে গেলো । আজ থেকে শান্তি ও নিরাপত্তার যুগ শুরু হলো। এভাবে ওরা মুসলিম সেনাদের অনুরাগী হয়ে উঠলো । কেন?...সাধারণ মানুষের ধন সম্পদ, সোনা-রূপা, অর্থ কড়ি, সুন্দরী যুবতী, নারীদের প্রতি মুসলিম সেনাদের সামান্যতম আগ্রহও ছিলো না। তারা মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠার দিকে সবার আগে মনযোগী হয়। মুসলিম সেনাদলে যে মিসরীয় বেদুইন দল যোগ দিয়েছিলো তাদের পক্ষ থেকে আশঙ্কজনক কোন কিছু ঘটনার অবশ্য সম্ভাবনা ছিলো। কিন্তু তাদেরও কেউ কারো সঙ্গে আপত্তিজনক আচরণ করেনি । কারণ, তারা গনিমতের মালের পুরো অংশই পেতো । তাদেরকে অতি শক্ত করে বলে দেয়া হয়, হেরাকলের মতো এমন শক্তিশালী বাদশাহ মিসরে আসতে কেন ভয় পান? তার কেন একেরপর এক পরাজয় স্বীকার করতে হচ্ছে? কারণ, তিনি নিরীহ-নিরন্ত্র মানুষের ওপর জুলুমের হাত উীঁঠয়ে রাখতেন ।... এসব কথায় এমন সরল যুক্তি ছিলো যে, তা বেদুইনদের হৃদয়মূলে বসে যায়। শেষ আঘাত (৩য় খণ্ড) ৭৫ ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।