বসবে । এই এলাকায় কিবতী প্রিস্টানের সংখ্যাই বেশি। এ দিকে মুসলিম সেনাদের সংখ্যা এত কম যে, আমর ইবনে আস (ো.) সুবিশাল বিজিত এলাকাগুলোতে হাতে গোনা কিছু সৈন্য রেখে আসেন। বিজিত এলাকার সুষ্ঠু শাসন ব্যবস্থা বহাল করা ও সঠিক নিরাপত্তা কায়েম করা এই সামান্য কিছু লোকের ছারা আদৌ সম্ভব নয়। কিন্তু আমর ইবনে আস (রা.) এর এছাড়া উপায়ও ছিলো না। এসময় যদি কিবতীরা বিদ্রোহ করে বসতো এবং খাযনা ইত্যাদি দিতে অস্বীকার করে বসতো তাহলে মুজাহিদরা মুহূর্তের জন্যও তাদেরকে নিয়ন্ত্রণে আনতে পারতো না। মুজাহিদদের পরিনাম হতো ভয়াবহ। কিন্ত তারপরও কেন তারা বিদ্রোহ করলো না? তাদের আসফাকে আজম বিনিয়ামীন তো তাদের বলে দিয়েছিলেন, মুসলমানদেরকে রুখতে হবে এবং রোমী ফৌজকে সাহায্য করতে হবে। এখানে সেই মহান সত্তার নামই উচ্চকিত হয়। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার অনুগ্রহ । এমন অলৌকিক অনুগ্রহ তিনি তাদের ওপরই করেন যারা তার রাহে ভালোবাসা রয়েছে। এসব এলাকা যখন নামমাত্র লড়াইয়ের পর বিজয় হয় তখন রোমীয় সেনাদের শেষ সৈন্যটিও পালিয়ে যায়। তখন শহর ও এলাকার লোকদের মধ্যেও ভয়ে আতঙ্কে দিশেহারা অবস্থার সৃষ্টি হয়। তারা পালানোর পথ খুঁজতে থাকে । লোকে জানে, বিজয়ী দল বিজিত এলাকার লোকদের ওপর কোন রহম করে না। লুটপাট, হত্যা, ধর্ষন নির্বিবাধে করে যায়। যুবতী মেয়েদেরকে নিজেদের ভোগ্য পণ্য মনে করে। কিন্তু মুসলিম বিজয়ী সেনারা সেখানকার লোকদেরকে বিস্মিত করে তোলে। সেখানে মুজাহিদদের স্ত্রীরাও অনেক বড় ভূমিকা রাখে । তারা অতি কঠিন পরিবেশকে ঘরোয়া পরিবেশের রূপ দেয়। যা বড় বড় সেনাদলের পক্ষেও এতটা করা সম্ভব ছিলো না। ৭৪ শেষ আঘাত (৩য় খও) ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।