বস & মুকাওকিস নিশ্চিত হয়ে গেলেন, হেরাকল তার সহযোগীতায় কিছুই করবেন না। তিনি তার জেনারেল থিয়োডরকে ডেকে এ বিষয়ে আলাপ করলেন । থিয়োডর তাকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বললো, _ মিসরকে বাচানোর সব দায় দায়িত্ব এখন মুকাওকিসের। এখন হেরাকলের আশায় বসে থাকা ধোকা ছাড়া আর কিছুই নয়। তারপরও তারা এ বিষয়ে একমত হলো যে, অবস্থার পরিপ্রেক্ষিতে নিজস্ব কৌশলে লড়বে । হেরাকলের হুকুম মানবে না এক্ষেত্রে । অবশ্য হেরাকলকেও এটা টের পেতে দেয়া হবে না যে, ইচ্ছে করেই তার হুকুম অমান্য করা হচ্ছে। তিনি কখনো এব্যাপারে জবাবদিহিতা চাইলে অজুহাত পেশ করা হবে যে, তার হুকুম যখন মিসর পৌছেছে তখন এখানকার অবস্থা অনেক পাল্টে গেছে। ব্যবিলনের আশপাশ ও দূর-দূরান্ত পর্যন্ত মুকাওকিসের জন্য পরিবর্তিত পরিস্থিতি তার ঘুম হারাম করে দিয়েছে। আর হেরাকলের দিক থেকে তো তার বিপদ ছিলোই। সেই মেয়ে ও তার দুই সঙ্গীকে যে জাহাজের ক্যাপ্টেন ধরিয়ে দিয়েছে তার ব্যাপারে থিয়োডরকে নির্দেশ দিলেন। জাহাজের সেই ক্যাপ্টেনকে যেন যেভাবেই হোক অপহরণ করে এখানে নিয়ে আসে । কারণ, সঠিক খবর তার কাছ থেকেই পাওয়া যেতে পারে। থিয়োডর দুজন সাহসী ও অভিজ্ঞ সেনা অফিসারকে ঠিক করলো। সেই জাহাজ ও ইস্কান্দারিয়া থেকে এমনভাবে নিয়ে আসবে যাতে কারো কোন সন্দেহ পর্যন্ত না হয় তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে' |... মুকাওকিস আবার ব্যৰিলনে থাকা তার সেনাদলের প্রতি মনযোগ দিলেন। ব্যবিলনে সৈন্যের কোন কমতি নেই। কিন্ত তাদের ওপর মুকাওকিসের পূর্ণ ভরসা নেই। ব্যবিলনের লাগোয়া এলাকা ফিউম যেটা মুজাহিদদের দখলে রয়েছে সেখানকার রোমী সেনাদের কিছু ব্যবিলনে গিয়ে আশ্রয় নেয়। আর বাকিরা নাকয়ুস কেন্লায় চলে যায়। ফিউম এলাকা রোমী সেনা শূন্য থাকলেও মুকাওকিস আশায় রইলেন, সেখানকার কিবতী খ্রিস্টানরা মুসলমনাদের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে উঠবে এবং বিদ্রোহ করে শেষ আঘাত তয় খু) ৭৩ ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।