Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

হেরাকলের মতো নির্দয় বাদশাহর পক্ষে তার স্ত্রী মারতীনাকে হত্যা করিয়ে গায়েব করে দেয়া অতি সহজ ব্যাপার ছিলো। কিন্তু হেরাকল জানতেন, কোন না কোন দিক দিয়ে তার ওপর ঠিকই এর প্রতিশোধ নেয়া হবে। প্রতিশোধের ভয় তার ছেলে হারকিলিউনাসের পক্ষ থেকেও রয়েছে। তাই তিনি নীরব চোখে সব কিছু দেখে যাচ্ছেন। কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না। বিখ্যাত এঁতিহাসিক হুসাইন হাইকাল ইউরোপীয় ও আরব এঁতিহাসিকদের সূত্রে লিখেছেন, মারতীনা হেরাকলকে বার্ধক্যের অজুহাতে শাসন ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করার আপ্রাণ চেষ্টা চালায়। কিন্ত্ত সে এতে সফল হতে পারেনি । বিশেষ করে যখন মুসলমানরা মিসরে হামলা শুরু করলো তখন মারতীনা হেরাকলকে এ ব্যাপারে রাজি করতে চেষ্টা করে যে, কন্তস্তীনকে সেনাসাহায্য দিয়ে যেন দ্রুত মিসর পাঠিয়ে দেয়া হয়। না হয় মিসর হাত থেকে ছুটে যেতে পারে। মারতীনা কন্তত্তীনের অনেক প্রশংসা করে বলে, মিসরকে আরবদের থেকে একমাত্র কন্তত্তীনই বাচাতে পারবে। মারতীনা যতটা চতুর ছিলো হেরাকল ততটাই ধুরন্ধর ছিলেন। তিনি বুঝে গিয়েছিলেন, মারতীনা কন্তত্তীনের যে বীরত্বের কাহিনী ফেঁদে বসেছে এর পেছনে আসল কারণ হলো, কক্তস্তীন যেন মিসর গিয়ে মুসলমানদের হাতে মারা পড়ে। হেরাকল মারতীনার এ প্রস্তাবকে এটা ওটা বলে এড়িয়ে গেলেন। এপর মিসর থেকে যখন একের পর এক পরাজয়ের খবর আসতে লাগলো, তখন স্বারতীনা হেরাকলকে চাপ দিতে শুক করলো। তিনি নিজে যেন ফৌজ নিয়ে মিসরে গিয়ে মুসলমানদের উচিত শিক্ষা দিয়ে আসেন। না হয় মুকাওকিস মিসর আরবদের হাতে তুলে দেবেন। এখানেও যেন মারতীনা চাচ্ছে যে, কস্তস্তীন মারা না গেলেও কমপক্ষে হেরাকল যেন মারা যায় । আর তা না হলেও হেরাকল মিসরে গিয়ে এমন ব্যস্ত হয়ে পড়েন যে, মারতীনা সে সুযোগে সিংহাসনে বসে শাহেনশাহে রোম বলে দাবি করে বসবে ।...হেরাকল এটাও এড়িয়ে যান। মুকাওকিসের গোয়েন্দা অফিসার জানালো, হেরাকল তার এই রাণী থেকে সিংহাসন বাচাতে ও কন্তস্তীনকে তার স্থলাভিষিক্ত করতে না নিজে মিসর আসছেন, না কক্তত্তীনকে সৈন্য নিয়ে মিসর আসতে দিচ্ছেন । এর অর্থ হলো, মিসরের সব দায় দায়িত্ব হেরাকল মুকাওকিসের ওপর ছেড়ে রেখেছেন ।... মুকাওকিস গোয়েন্দা অফিসারকে মোটা অক্কের বখশিশ দিয়ে বিদায় করে দিলেন। ৭২ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।