ভাবতে ভাবতে মুকাওকিস আরো বেশি হয়রান হয়ে গেলেন যে, হেরাকল এখনো কেন সেনা সাহায্য পাঠাচ্ছেন না?... শামের যুদ্ধে রোমীয়রা যখন সমানে মারা পড়ছিলো আর পিছু হঠছিলো তখন হেরাকল মিসর থেকে বিশাল সংখ্যক সেনা সাহায্য চেয়ে নেন। যার কমাণ্ডার ছিলো তারই ছেলে কন্তস্তীন। অথচ এখন হেরাকল তার ছেলেকে বযনতিয়ায় বসিয়ে রেখেছেন। কেন?...মুকাওকিসের প্রশ্নের জবাব এই গোয়েন্দা অফিসারের কাছ থেকে পেয়ে যান। গোয়েন্দা অফিসার তাকে জানায়, হেরাকলের শাহী মহলের ভিতরের কিছু ব্যাপার স্যাপার সে জেনে এসেছে। হেরাকল এখন পৌঁঢ়ত্ব ছাড়িয়ে প্রায় বৃদ্ধ হয়ে গেছেন। তার উত্তরাধিকারদের মধ্যে এখন সিংসাহসন নিয়ে শীতল যুদ্ধ মাথা চাড়া দিয়ে উঠছে। হেরাকল তার ছেলে কক্তন্তীনকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এর সবচেয়ে বড় কারণ হলো, ক্তত্তীন একজন জেনারেল এবং সেনাদলের নেতৃত্ব দেয়ার মতোও যোগ্যতা রাখে । প্রায় সবাই নিশ্চিত, হেরাকলের পর কক্তস্তীনই তার সিংহাসনে বসছে। কিন্তু তার প্রতিদ্ন্ধী আরেক দাবিদারও আছে। এই দাবিদার হলো, হেরাকলের এক স্ত্রীর ছেলে । এ শুধু স্ত্রী নয় বরং তাকে স্ম্রাজ্জী বলা যায়। সালতানের রোমের ওপর তার হুকুম চলে। শুধু তাই নয়, হেরাকলের ওপরও তার কর্তৃত্ব রয়েছে। অতি চতুর এই মহিলা হেরাকলেরই স্ত্রী ৪] ই তার নাম মারতীনা। তার এক যুবক ছেলে রয়েছে । হারকিলিউনাস। মারতীনা তার এই ছেলেকে পরবর্তী কিসরা বানাতে চায়। কিন্তু হারকিলিউনাস কন্তস্তীনের মতো কোন সৈনিক নয়। সে শুধু একজন শাহজাদা । তার মা তাকে লড়াই থেকে বাঁচিয়ে রাখে। তা ছাড়া লড়াইয়ের মতো যোগ্যতাও তার নেই। এটা এঁতিহাসিক সত্য যে, হেরাকল মারতীনাকে এটকু ভয়ও পেতেন। এর কারণ সম্ভত, হেরাকলের এই প্রৌঢতব এবং বড় বড় জেনারেলরা ছিলো মারতীনার হাতের মুঠোর.পুতুল হওয়া । সে এদেরকে এমন ভোগ বিলাসে মত্ত থাকার পরিবেশ তৈরি করে দিয়েছিলো যে, তার মুঠোয় থাকতে তারা ব্যকুল হয়ে থাকতো। শেষ আঘাত (৩য় খণ্ড) ৭১ ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।