ওখানকার গোয়েন্দা সবাই রোমীয়। মিসর সালতানাত রোম থেকে বেদখল হয়ে যাওয়ার আশংকায় সবাই বেশ আক্রান্ত বলে জানালো । এপ্রসঙ্গে তারা হেরাকলের জুলম অত্যাচার ও নির্বিচারে মানুষ হত্যার কথাও তুললো । কথায় কথায় একজন বললো, হেরাকল তো এক সময় সুন্দরী যুবতীদের প্রাতি অনেক সদয় ছিলো। কিন্তু দেড় দুমাস আগে অতি সুন্দরী এক মেয়ে ও তার দুই সঙ্গীকে জল্লাদের হাতে তুলে দিয়েছেন। কেন এমন শাস্তি দিলেন এটা কেউ জানতে পারেনি। মুকাওকিসের গোয়েন্দা অফিসার একথা শুনে চমকে উঠলো। তারপর নানা কৌশলে জিজ্ঞেস করে জেনে নিলো, তাদের তিনজনকে এক জাহাজের ক্যাপ্টেন এখানে নিয়ে এসেছিলো । দুজনের হাতে হাতকড়া ও পায়ে বেড়ি ছিলো। হেরাকল জাহাজের ক্যাপ্টেনকেও অনেক পুরস্কার দেয়ার নাম করে এক হাকিমকে ইঙ্গিতে তাকে জল্লাদের হাতে তুলে দিতে বললেন । কিন্তু বেচারা ক্যাপ্টেন এমন কিছু কথা বলে যে, হাকিমের মন গলে যায়। পরে হাকিম হেরাকলের কাছে গিয়ে সুপারিশ করে যে, তাকে মুক্তি দিতে এবং প্রতিশ্রুত পুরস্কার দিয়ে দিতে হাকিমের সুপারিশ হেরাকল গ্ুহণ করেন এবং ক্যাপ্টেনকে মোটা অংকের পুরস্কার দিয়ে বিদায় করে দেন। “হতে পারে, ওরা মুসলিম গুপ্তচর ছিলো" হেরাকলের এক গোয়েন্দা অফিসার বললো, “আর এটাও হতের পারে, তুমি যে মুসলিম গোয়েন্দাদের খোজে এসেছো এরা তারাই ছিলো ।' “তোমার এই মতের সঙ্গে আমি এক মত নই।' আরেক অফিসার বললো, “ওরা যদি গুপ্তচর হতো তাহলে হেরাকল তাদেরকে আমাদের হাতে তুলে দিতেন। যাতে আমরা ওদের থেকে জেনে নিতে পারি ওরা এখানে এসে কি কি জানতে পেরেছে? মুকাওকিসের গোয়েন্দা অফিসারের আর কোন সন্দেহ রইলো না, এই সেই মেয়ে ও তার সঙ্গের লোক দুজন ছিলো যাদেরকে মুকাওকিস পাঠিয়েছিলেন। সে মিসরের দিকে ফিরতি পথ ধরলো । ফিরেই মুকাওকিসকে পূর্ণ রিপোর্ট দিলো। মুকাওকিস ও থিয়োডরের হয়রানির সীমা রইলো না, হেরাকল কেন ওই তিনজনকে হত্যা করলো? ওদের চক্রান্ত যে ফাস হয়নি এটা তো নিশ্চিত। কারণ, চক্রান্ত ফাস হলে এত দিনে ওরাও কতল হয়ে যেতো । মুকাওকিসের সামনে শুধু হেরাকলকে হত্যার চিন্তাই নয়, তার মন জুড়ে এখন রয়েছে আরবের মুসলমানরা । যারা একের পর এক মিসরের কেন্পলাবেষ্টিত শহরগুলো জয় করে নিচ্ছে। আর এখন পুরো ফিউম অঞ্চলে তাদের শাসনকার্য শুরু করে দিয়েছে। সেখান থেকে তারা কর-খাজনা সব আদায় করে নিচ্ছে। র্ ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।