রক্ষিতাটি আতরাবুনের ওপর দারুন খুশি ছিলো একারণে যে, সে এত বড় এক জেনারেলের রক্ষিতা । আরবীলা একমাত্র আতরাবুনের মৃত্যুর জন্য প্রার্থনা করতে পারতো । আর সেটা সে করতোও সব সময় । অবশেষে বিলবীসের লড়াইয়ের শেষ দিকে তার কানে গৌছে আতরাবুন মারা গেছে। আতরাবুনের সেনা ছাউনি ছিলো বিলবীসের রনাঙ্গণ থেকে দুই তিন মাইল দূরে । সেখানে অবশিষ্ট যে কয়জন রোমীয় সেনা ও রোমীয় কর্মচারী ছিলো সব দেখতে দেখতে পালিয়ে যায় । আতরাবুনের অন্য রক্ষিতা মেয়েটিও ওদের সঙ্গে পালিয়ে যায়। আরবীলা আতরাবুনের তাবুতেই রইলো । তার বিশ্বীসই হচ্ছিলা না, আজ তার কপাল হঠাৎ এত বড় হয়ে,গেছে যে, আতরাবুনের মৃত্যু সংবাদ শুনতে পাবে । অনেকক্ষণ পর সে তাবু থেকে বের হয়ে দেখলো, এত বড় তাবুপল্লীতে একমাত্র সেই আছে। সেখানে তো একটা ঘোড়াও ছিল না যার ওপর সওয়ার হয়ে সে ওখান থেকে পালিয়ে যাবে । পালিয়ে যেতে চাইলেও সে বিলবীসের দিকে হাটা দিলো । রোহাশের টানই তাকে বিলবীসের দিকে নিয়ে যাচ্ছিলো । মৃত লাশ ও আর্তনাদরত আহতদের গা এড়িয়ে সে রোহাশকে খুঁজতে খুঁজতে অগ্রসর হচ্ছিলো । এ সময় নেকাবে আবৃত দুটি মেয়েকে দেখে আরবীলা এগিয়ে যায় এবং নেকাবের ভেতর শারীনার চোখ দেখেই সে অনুমান করে এটা শারীনা। আসতো । শারীনার সঙ্গে ওর দারুন সখ্যতা ছিলো। “একটু ভেবে দেখো শারীনা!' আরবীলা বললো, “রোহাশকে আমি এমন পাগলের মতো খুঁজতে লাগলাম যে, এটাও চিন্তা করলাম না যে, মুসলমানরা যদি আমাকে ধরতে পারে তাহলে কী অবস্থা হবে আমার' । “না, আরবীলা!”, শারীনা তাকে বাধা দিয়ে বললো, “তোমার শুধু ধরা পড়ারই আশংকা ছিলো । মুসলমানদের পক্ষ থেকে অন্য কিছুর আশংকা ছিলো না। তোমার মাথায় যে আশংকা নিয়ে তুমি ঘুরছিলে- মুসলমানদের ব্যাপারে এর বিন্দুমাত্র কল্পনা করাও তাদের প্রতি বড় অবিচার' ।.......... নারীমহলে পাঠিয়ে দেয় । যত বড় পদের অধিকারী হোক না কেন কোন মুসলমান সেনা কর্মকর্তা কোন মেয়েকেই রক্ষিতা বানাতে পারে না" ।... “তাকে রীতি মতো বিয়ে করে স্ত্রী বানাতে পারে। বন্দি নারীদের সঙ্গে এমন আচরণই করা হয়। তুমি ধরা পড়লে ক্ষতি এতটুকু হতো, তুমি আর রোহাশকে খুঁজতে পারতে না। ...কিন্তু তূমি রোহাশকে কোথায় কোথায় খুঁজে মরবে? শেষ আঘাত €৩য় খণ্ড) ৭ ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।