কর্মচারীটি বললো, পোশাক আশাকে তো এদেরকে সাধারণ লোক বলে মনে হচ্ছিলো, কিন্তু সরাইখানায় তারা যে কামরায় উঠলো সেটা ছিলো অভিজাত লোকদের কামরা । আমির শ্রেণীর লোকেরাই এধরনের কামরায় উঠে । এরা এই কামরা নেয়াতে সে একটু আশ্চর্য হলো । সেই তাদের কামরায় খাবার টাবার নিয়ে যেতো। মেয়েটির মুখ নেকাবে আবৃত থাকতো সব সময়। একবার বেখেয়ালে হয়তো নেকাব ছাড়া বসা ছিলো। তার চোখ তার চেহারায় পড়তেই কর্মচারিটি চমকে উঠলো ভীষণ । কারণ, তার কাছে মনে হচ্ছে এমন সুন্দরী মেয়ে কোন মানব সন্তান হতে পারে না। গোয়েন্দা অফিসার নিশ্চিত হয়ে গেলো, কর্মচারিটি মুকাওকিসের পাঠানো মেয়েটিকেই দেখেছে । এটা যখন নিশ্চিত হয়ে গেলো তখন কোন জাহাজে তারা বযনতিয়ায় গিয়েছে? জাহাজের ক্যাপ্টেন কে ? এসবও অল্প সময়েই সে বের করে ফেললো । বযনতিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলো অফিসার । বন্দরে এখন জাহাজ নেই। জাহাজ আসবে, প্রস্তুত হবে; মেলা সময়ের ব্যাপার ৷ তাই সে বন্দরে অফিসে গিয়ে তার পরিচয় পাল তোলা নৌযানের ব্যবস্থা করে দিলো। 011 7162: গোয়েন্দা অফিসার বযনতিয়া গিয়ে সেখানকার গোয়েন্দা অফিসে যোগাযোগ করলো। সেখানকার অফিসারদের সঙ্গে তার ভালো জানা শোনা । তাদেরকে জানালো, মুসলমানদের দু তিনজন গুপ্তচর এখানে এসেছে। তাদেরকে ধরতে সে এখানে এসেছে। সেখানকার অফিসারদের সঙ্গে এটা ওটা নিয়ে কথা বলছিলো। তারা মিসরের যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করলো । গোয়েন্দা অফিসার জানালো, শাহে হেরাকল কিবতী খ্রিস্টানদের ওপর যে জুলুম অত্যাচার চালিয়েছেন এর পরিনাম এখন দেখা যাচ্ছে। কিবতীরা না সেনাদের সাহায্য করছে, না দেশের প্রতিরক্ষার জন্য কিছু করছে। অথচ তাদের আসফাকে আজম বিনয়ামীন তাদেরকে বলে দিয়েছেন, ইসলামের এই জয় ঠেকানোর জন্য ওরা যেন নিজেদের ফৌজকে সর্বাত্ক সহযোগিতা দান করে। শেষ আঘাত (৩য় খণ্ড) ৬৯ ফ্/.9110001179.0010)
— صفحة ٦٩ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.