Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

তাদের মনোভাব কখন কেমন থাকে তাও হেরাকলকে জানিয়ে দেয়া হয়। তাই মুকাওকিস ও থিয়োডর যদি হেরাকলের মনোভাব জানার জন্য গুপ্তচর ব্যবহার করেন সেটাও আশ্চর্যের কিছু হবে না। “আমরা যে কাজে মেয়েটিকে বযনতিয়ায় হেরাকলের কাছে পাঠিয়েছি সেটা না হলেও কোন আফসোস নেই।' মুকাওকিস গোয়েন্দা অফিসারকে বললেন, “আশঙ্কার কথা হলো, মেয়েটি হেরাকলের ওখানে গিয়ে সেখানকার শাহী সাজ-সঙ্জা দেখে না আবার সব কিছু ফাস করে দিয়েছে।... “এত দিনে আমাদের লোক দুজনের ফিরে আসা উচিত ছিলো ।” গোয়েন্দা অফিসারকে ভালো করে বুঝিয়ে দেয়া হলো তাকে ইস্কান্দারিয়ায় গিয়ে কি করতে হবে এবং কখন বযনতিয়ায় যাবে এবং সেখানে গিয়ে কি করবে? সেদিন সন্ধ্যাতেই গোয়েন্দা অফিসার ব্যবিলন থেকে ইস্কান্দারিয়ায় রওয়ানা হয়ে গেলো। লাক গোয়েন্দা অফিসার পালতোলা নৌযানে করে খুব দ্রুত ইস্কান্দারিয়ায় পৌছে গেলো । নীল নদের প্রবাহও তার অনুকূলে ছিলো । ইস্কান্দারিয়ায় গিয়ে সেই জাহাজ যাত্রীদের সরাইখানায় গিয়ে উঠলো। সে সরাইখানার মালিক ও নওকরদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো। সে তো গোয়েন্দা বিভাগের খুব উচ্চাপদস্থ অফিসার এবং অভিজ্ঞ। কীভাবে কোন কথা বের করতে হবে এটা তার বেশ ভালো করেই জানা। কৌশলে সে মালিক ও কর্মচারীদেরকে অনেক কিছু জিজ্ঞেস করলো । কিন্তু সবার কাছ থেকে একটাই জবাব পাওয়া গেলো, সরাইখানায় কত মুসাফিরই তো আসা যাওয়া করে। যাদের কারো সঙ্গে নারী, শিশু থাকে । কেউ তো এজন্য বলতে পারবে না বিশেষ কোন মেয়ে বিশেষ কোন লোকের সঙ্গে এখানে এসে উঠেছে কি না। গোয়েন্দা অফিসার তবুও দমবার পাত্র নয়। খুঁজতে খুঁজতে অবশেষে চতুর এক কর্মচারী পেয়ে গেলো। অফিসার তাকে সেই তিনজনের আকৃতি, গায়ের রং এবং পোশাকের কথাও বললো। কর্মচারটি বললো, যদি এই মেয়েই হয় তাহলে সে দেখেছে। ৬৮ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।