দুজনে এ বিষয়ে আরো কিছু আলাপ আলোচনার পর ঠিক করলেন, কোন গুপ্তচর ইস্কান্দারিয়ায় পাঠাতে হবে। একটি মেয়ে দুজন লোকের সঙ্গে কোন জাহাজে এবং কবে বযনতিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলো এটা ইস্কান্দারিয়ায় নৌবন্দরে গিয়ে বের করতে হবে। এট রি থিয়োডর , তার বিশ্বাস মেয়েটি কিছুই ফাস করেনি ।... যদি ফাসই করে দিতো তাহলে এত দিনে হেরাকলের কয়েদি হয়ে যেতো ওরা দুজন কিংবা তাদেরকে জল্লাদের কাছে হাওলা করে দেয়া হতো। গুপ্তচর পাঠানো হবে এটা তো সিদ্ধান্ত হলো, কিন্তু কোন গুপ্তচর পাঠানো হবে যার ওপর বিশ্বাস রাখা যায়। এ নিয়ে আলোচনা চললো । এমন একজন গুপ্তচর দরকার, যে নাকি হেরাকলের অন্দরমহলের খবরাখবর যোগাড় করতে পারবে এবং সেখানে তার প্রভাব ও গ্রহণ যোগ্যতাও রয়েছে। গুপ্তচরও তো কয়েক ধরনের আছে। সাধারণ গুপ্তচরদের দ্বারা সব কাজ হয় না। যেসব গুগ্তচরদের বড় বড় আমীর উমরা, জেনারেল এবং বাদশাহ পর্যস্ত হাত আছে; এখানে সে ধরনের গুপ্তচর দরকার। মুকাওকিস ও থিয়োডর অনেক চিন্তা ভাবনার পর এক গোয়েন্দা অফিসারকে ঠিক করলেন। এও গোপনে কিবতী খ্রিস্টান। তাকে ডাকা হলো। আগেই ঠিক করে নেয়া হয়েছে তাকে কি বলা হবে। তাকে বলা হলো কিছু দিন আগে হেরাকলকে উপটৌকন হিসাবে একটি মেয়েকে দুজন লোকের মাধ্যমে বযনতিয়ায় পাঠানো হয়েছিলো । তাছাড়া হেরাকল কেন সেনা সাহায্য পাঠাচ্ছেন না এ পয়গামও সঙ্গে ছিলো । কিন্তু এখনো সে পক্ষ থেকে কোন খবর আসছে না। গোয়েন্দা অফিসারের কাছে এটা কোন নতুন বিষয় ছিলো না। সে জানে হেরাকল মিসরে তার ব্যক্তিগত গুপ্তচর নিয়োজিত রেখেছেন। যারা মুকাওকিস ও তার প্রশাসনের ওপর সব সময় অনুসন্ধানী দৃষ্টি রাখে। শেষ আঘাত (৩য় খণ্ড) ৬৭ ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।