র্তুচ্তলা নরেন ররর তারি সংবাদ পাওয়ার অপেক্ষায় অস্থির হয়ে উঠেছেন। তাদের ধারণামতে এত দিনে ইতিবাচক নেতিবাচক যে কোন একটা সংবাদ পৌছে যাওয়ার কথা ছিলো । দিন যতই কেটে যেতে লাগলো তাদের অস্থিরতার সীমা ছাড়িয়ে যেতে লাগলো । তারা এ সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, অবস্থা অনুকূলে হলে হেরাকলের মৃত্যুর খবর আসার সঙ্গে সঙ্গেই মিসরে নিজেদের একক ক্ষমা গ্রহণের ঘোষণা দেবেন। এরা আসলে কিবতী বংশতৃত ধ্রিস্টান ছিলেন। হেরাকলের নয়া খরিস্টধর্ম তারা প্রকাশ্যে এজন্য মেনে নিয়েছিলেন যে, আতরাবুনের পরে প্রধান জেনারেল হিসাবে নিযুক্ত হবে। এ ছাড়াও হেরাকল নিজেও জানতেন, মিসরের কিবতী ব্রিস্টানদের মধ্যে থিয়োডরের বেশ গ্রহণ যোগ্যতা রয়েছে । আবার মুকাওকিসের সঙ্গে থিয়োডরের বন্ধুত্ রয়েছে। তাই এদের পেছনে কোন কারণ ছাড়া লেগে থাকাটা হেরাকল নিরাপদ মনে করতেন না। অনেক দিন.হয়ে গেলো, তারপরও কোন খবর এলো না। তাদের সন্দেহ হলো তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। 'এটা ভুলে যাবেন না ।' থিয়োডর বললো, 'যে মেয়েকে আমরা এমন ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ অভিযানে পাঠিয়েছি সে কিন্ত আসলে এক বাজারি মেয়ে। আমার তো মনে হচ্ছে, হেরাকলের হেরেম তার পছন্দ হয়ে গেছে, আর মেয়েটিও অসম্ভব সুন্দরী ও কমবয়সী তাই হেরাকলও তার প্রতি আসক্ত হয়ে পড়েছেন'। মেয়েটি এই ধোকায়ও পড়ে থাকেত পারে যে, হেরাকল রোম ও মিসরের আজীবন বাদশাহ হয়ে থাকবেন। এজন্য হেরাকলের সাথে হাত মিলিয়েছে। আর নিজেকে মনে করছে সম্রাজ্ঞী । “এ সন্দেহ আমারও হয় । তবে এটাও মনে হয় যে, মেয়েটি কোন সুযোগই পায়নি। এর আগেই অন্য কিছু ঘটে গেছে।' মুকাওকিস বললেন। . ৬৬ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।