“আমাকে এখন পরামর্শ দাও। আমার এখন কি করা উচিত? হেরাকল জিজ্ঞেস করলেন। “এ অপরাধের শাস্তি মৃত্যুর চেয়ে কম আর কি হতে পারে?” এক উপদেষ্টা বললো । অন্যরা সবাই একে সমর্থন করলো। তারপর একে একে প্রত্যেকে মুকাওকিসের বিরুদ্ধে বিষ ঢালতে শুরু করলো। তারপর সবাই একমত হয়ে পরামর্শ দিলো, মুকাওকিসকে এখানে ডাকিয়ে এনে হত্যা কার্যকরী করা হোক। “না, হেরাকল অপ্রত্যাশিত ভাবে বললেন, 'মৃত্যু তো কোন শান্তি নয়। মরে গেলেই সব যন্ত্রণা শেষ। আমি ওকে জীবিত রাখবো এবং তাকে লাঞ্চিত-অপদস্থ করে দেশ থেকে বের করে দেবো । মৃতুর চেয়ে এ শাস্তি ভয়ঙ্কর । লাঞ্চনা আর অপমান সয়ে মানুষ বেশিদিন বাচতে পারে না। ওকে আমি মিসরের বাদশাহ থেকে ভিখারি বানিয়ে দেবো।.. যে লোকেরা দরবারে এসে তাকে সিজদা করতো তারা যেন তাকে দেখে ঘৃণায় এ রোজ “আর এ অবস্থা তো সে নিজেই সৃষ্টি করছে। সে আরবদের হাতে মারা পড়বে। অথবা তাকে যুদ্ধবন্দি হিসেবে কয়েদখানায় নিক্ষেপ করবে। কিংবা সে নিজেই আমাকে এমন সুযোগ সৃষ্টি করে দেবে যে, ওকে আমি দেশ থেকে বের করে দেবো |”... “তোমরা তো দেখছোই, সে পরাজয়ের পর পরাজয় বরণ করে নিচ্ছে। প্রায় অর্ধেক সেনা শেষ করে দিয়েছে। মুসলমানরা নীল নদের উভয় উপকূল দখল করে নিয়েছে। ওকে আমি এমনিতেই ক্ষমা করতে পারতাম না। তবে এখন এটা ওকে বুঝতে দেবো না যে, ও যে আমাকে হত্যার চক্রান্ত করেছিলো সেটা আমি জেনে গেছি।" ও দিকে মুকাওকিস তো ব্যবিলন বসে হেরাকলের মৃত্যুর খবর শোনার অপেক্ষায় রয়েছেন। আর সিপাহসালার আমর ইবনে আস (রা.) তার সৈন্যদের নিয়ে মিসরের বিভিন্ন জায়গায় গেরিলা হামলা চালাচ্ছেন । তবে মুকাওঁকিসের একটা সফলতা অর্জিত হলো যে, বিনয়ামীনের ইঙ্গিতে কিবতী খ্রিস্টানরা রোমীয় সেনাবাহিনীতে যোগ দিতে শুরু করেছে। শেষ আঘাত (য় খণ্ড)-৫ ৬৫ ছডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।