Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

“আমি অবশ্যই তোমাকে আমার প্রাণ বচানোর মূল্য দেবো ।' হেরাকল একথা বলে হাত তালি দিলেন। এক লোক দৌড়ে এলে হেরাকল এক হাকিমকে নিয়ে আসতে বললেন। একটুপর হাকিম এসে হাজির হলো। “ওকে আমার প্রাণ বাচানোর পুরস্কার দিয়ে দাও । তবে আমার এই প্রাণ বাচানোর নাটক যাতে কেউ না জানে সেই ব্যবস্থাটুকুও করো ।' হেরাকল হেসে রহস্যময় কণ্ঠে বললেন। হাকিমও ক্যাপ্টেনের দিকে তাকিয়ে একটু হাসলো । ক্যাপ্টেন কিছু বুঝলো না। সে তো বিশাল অক্কের পুরস্কার পাওয়ার লোভে বিভোর । হাকিম ক্যাপ্টেনকে তার পেছন পেছন আসতে বলে হাটা দিলো। তারপর হাকিম ক্যাপ্টেনকেও জল্লাদের হাতে তুলে দিলো। “আমার প্রাণ বাচানোর মূল্য হেরাকল এটাই দিলেন যে, জল্লাদের হাতে তুলে দিলেন। শুনে নাও হাকিম! হেরাকলকে বলো, তার প্রাণ নিতেও জল্লাদরা প্রস্তুত হচ্ছে।' জল্লাদের হাতে মৃত্যুর আগে ক্যাপ্টেন হাকিমকে উদ্দেশ্য করে কথাগুলো বললো। “815 হেরাকলের মতো এমন ক্ষেপাটে ও রাজ্যহারা বাদশাহের বেলায় এটাই আশা করা যাচ্ছিলো যে, তিনি এখনই মিসরে হুকুম পাঠাবেন, মুকাওকিসকে পদচ্যত করে কয়েদখানায় নিক্ষেপ করা হোক। কিংবা মুকাওকিসকে এখনই বযনতিয়ায় পাঠিয়ে দেয়া হোক। হেরাকরের মতো এমন ফেরাউন স্বভাবের বাদশাহর ব্যাপারে এ প্রত্যাশা কোনভাবেই করার কথা নয় যে, তিনি মুকাওকিসকে ক্ষমা করে দেবেন। কিন্তু রোমীয় এক এঁতিহাসিকের সূত্রে প্রখ্যাত ইতিহাসবিদ ইবনুল হাকাম লিখেছেন, হেরাকল তারপর গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি দু তিন জন উপদেষ্টা ও কয়েকজন জেনারেলকে ডেকে পুরো ঘটনা তাদেরকে শোনালেন । সবাই তো স্তব্ধ হয়ে গেলো। পু ৬৪ শেষ আঘাত (য় খণ্ড) ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।