Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

11707, রা আমার প্রাণ নিতে এসেছিলে ।' হেরাকল মুখে বিদ্রিপাত্বক হাসি লুকিয়ে বললেন, “আর আমি তোমাদের প্রাণ ভিক্ষা দেবো? আমাকে বেকুব ঠাওরিয়েছো? আমি জানি, মোটা অস্কের টাকা বখশিষ পাওয়ার লোভে আমাকে বিষ খাওয়াতে এসেছিলে তোমরা? হেরাকল তালি বাজালেন। বাইরে থেকে কয়েকজন মুহাফিজ দৌড়ে এলো। “এই লোকদুজনকে নিয়ে যাও। এই মেয়েটিকেও ৷ ওদেরকে জল্লাদের কাছে হাওলা করে দাও। তারপর এদের লাশ দূরে কোথাও ফেলে দাও।' হেরাকল ক্রুন্ধ ভঙ্গিতে হুকুম করলেন। এ হুকুম শুনে মেয়েটি চিৎকার করে উঠলো। ক্যাপ্টেন উঠে দীড়িয়ে হাত জোড় করে বললো, মেয়েটি তো ইচ্ছে করেই সব ফাঁস করে দিয়েছে। এজন্য আপনি অনেক বড় চক্রান্ত থেকে বেচে গেছেন। ওর প্রতি রহম করুন| ওকে ক্ষমা করে দিন। 'এই মেয়ে অতি সুন্দরী এক কালনাগিনী' হেরাকল চোখে মুখে অভিজ্ঞতার গভীর ঝলক মাখিয়ে বললেন, “সে মুকাওকিসের কাছ থেকে মোটা অঙ্কের বখশিশ নিয়ে আমাকে বিষ পান করানোর ওয়াদা করে এসেছিলো । তারপর তাকে ধোকা দিয়েছে" । “আমার হেরেমে রাখার মতো সব যোগ্যতাই ওর মধ্যে আছে। কিন্তু সে যে কোন সময় আমাকেও ধোকা দিতে পারে...ওকে নিয়ে যাও ।” মুহূর্তের মধ্যে তিন মুহাফিজ এসে তিনজনকে ধরে টেনে হেচড়ে বাইরে নিয়ে গেলো । মেয়েটির করুন চিৎকার আর্তনাদ শোনা যেতে লাগলো । ক্রমশ সেটা দূরে সরতে সরতে এক সময় মিলিয়ে গেলো । তুমি আমার প্রাণ বাচিয়েছো ।' হেরাকল বাকা চোখে ক্যাপ্টেনের দিকে তাকিয়ে বললেন, এবং জিজ্ঞেস করলেন, “কেন বাচিয়েছো? কিসের লোভে? “কারণ, আমি আপনার বলতে গেলে একান্ত শিষ্য । অনেক কৌশল খাটিয়ে এ মেয়ের কাছ থেকে এই গোপন তথ্য উদ্ধার করি।” ক্যাপ্টেন বললো। শেষ আঘাত (৩য় খ) ৬৩ ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।