“সালতানাতে রোমের ডুবতে আর কতটুকু বাকি আছে? ঠিক আছে, কি বলতে চাও, তাড়াতাড়ি বলো ।' হেরাকল গজবভড়া কণ্ঠে বললেন। “শাহেনশাহে মিসর মুকাওসিক আপনার অতি সুন্দরী ও মূল্যবান এক মেয়েকে উপটৌকন হিসাবে পাঠিয়েছেন। কিন্তু এই মেয়ে আপনার মৃত্যুর মত আকর্ষণীয় এক ফেরেশতা হয়ে এসেছে । নিজের রূপ-যৌবন ও অতি মনোলোভা দেহের সঙ্গে সঙ্গে আপনার জন্য বিষের পুড়িয়াও নিয়ে এসেছে। হুকুম হলে সেই মেয়েকে ও তার সঙ্গে আসা লোক দুজনকে আপনার সামনে হাজির করা হবে।' “এখনই হাজি করো ।' হেরাকল হুকুম দিলেন। ক্যাপ্টেন বাইরে গিয়ে মেয়েটিকে ভেতরে নিয়ে এলো। মেয়েটি এখন তার স্বাভাবিক পোশাক পড়ে আছে। হেরাকল তাকে দেখে অপলক ঘার দিকে তাকিয়ে রইলেন। “কিসরায়ে রোমকে শোনাও, তোমাকে কে এবং কি কারণে পাঠিয়েছে? ক্যাপ্টেন সে মেয়েকে বললো। মেয়েটি হেরাকলকে বিস্তারিত সব শোনালো, মুকাওকিস কেন এবং কার সঙ্গে তাকে পাঠিয়েছে। বিনিময়ে কি দিয়েছে এবং কাজ শেষ হলে আরো কি দেবে সব জানালো মেয়েটি । “সে লোক দুজনকেও হাজির করো ।' হেরাকল হুকুম দিলেন। পায়ে শিকল হাতে হাত কড়া অবস্থায় লোক দুজনকে সেখানে উপস্থিত করা হলো । “তোমরা কি এই মেয়ের মুহাফিজ হয়ে এসেছিলে?' হেরাকল ধমকে উঠে জিজ্ঞেস করলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, “যদি মিথ্যা বলো এবং আমাকে ধোকা দেয়ার চেষ্টা করো তাহলে মাথার খুলি উড়িয়ে দেবো ।"... দুজনই মাথা নিচু করে সব কিছু স্বীকার করলো। হেরাকল তো এমনিই ফেরাউনি মেজাযে সব সময় ক্রুব্দ থাকে। তারপর মুকাওকিসের পরাজয়ের খবর তাকে আগুনের গোলা বানিয়ে দিলো । আর এখন তো আরো নিষ্ঠুর-নর পিচাশের মতো মুখভঙ্গি করলো আক্রোশে ফেটে পড়ে। “শাহেন শাহে রোম! সে দুই লোকের একজন বড় করুন সুরে বললো, “আমরা তো মুকাওকিসের হুকুম টলাতে পারতাম না। আমরা তা প্রত্যাখ্যান করলে তিনি আমাদের জল্লাদের হাতে হাওলা করে দিতেন। এ দিকে আপনিও একই শাস্তি দেয়ার কথা ৰবলছেন। “আমরা আপনাদের হুকুমেই তো সবকিছু করি । আপনাদের হাতেই তো আমাদের জীবন-মরণ ৷ আমরা এখন আমাদের প্রাণ ভিক্ষা ছাড়া আর কি চাইতে পারি। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়াদা করছি আর কখনো আমরা মিসর ফিরে যাবো না। আপনার গোলাম হয়ে থাকবো ।' ৬২ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।