Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

কোনরকম আন বা ঝড়-তুফানের কবলে না পড়েই জাহাজ রোম সাগরের কেন্দ্রীয় বন্দরে ঠিয়ে পৌছলো। ক্যাস্টেন নির্বাহী আইনের ক্ষমতাধারী লোক। সবাই নেমে যাওয়ার পর ক্যাপ্টেন দুচার জন স্থানীয় পুলিশ ডাকিয়ে এনে দুই বন্দিকে তাদের হাতে সোপর্দ করে দিলো। তারা তাদেরকে বযনতিয়া নিয়ে যাবে। বন্দি দুজনের হাত পা শিকলে শক্ত করে বাধা । তারা দুজন কেদে কেঁদে ক্যাপ্টেনের কাছে মিনতি করতে লাগলো তাদেরকে ছেড়ে দেয়ার জন্য। তারা এই মেয়ের ব্যাপারে টু শব্দটি না করে এখান থেকে চলে যাবে। কিন্ত ক্যাপ্টেনের নির্দয় মন এতে গললো না । চোখের ইশারায় ক্যাপ্টেন পুলিশদেরকে চলে যেতে নির্দেশ দিলো। চার দিন পর ওরা বযনতিয়া পৌছলো। ক্যাপ্টেন সোজা হেরাকলের রাজ মহলে চলে গেলো। ভিতরে খবর পাঠালো অমুক জাহাজের ক্যাপ্টেন অতি জরুরি কাজে দেখা করতে এসেছে। ভেতরে খবর পাঠানোর পরক্ষণেই জবাব এলো, কিছুক্ষণ আগে মিসর থেকে এক পত্রদূত এসেছে। পত্রদূত বিদায় নিলেই ক্যাপ্টেন ভেতরে যেতে পারবে । তবে যখন ক্যাপ্টেন ভেতরে যাবে তখন যেন খুব সাবধানে কথা বলে। কারণ, হেরাকল এই মাত্র আসা পত্রপাঠে দারুন রেগে আছেন। “আয়নুশশামস' এর ময়দানে মুসলমানদের কাছে রোমীয়দের শোচনীয় পরাজয়ের খবর নিয়ে এসেছিলো মুকাওকিসের পত্রদূত। এটা পড়ে তো হেরাকল চরম অগ্নিমূর্তি ধারণ করেন। অনেক্ষণ পর ক্যাপ্টেনকে ভেতরে ডেকে পাঠালো । হেরাকল তাকে দেখেই গর্জে উঠে জিজ্ঞেস করলেন, “কি নিতে এসেছো?...তোমার জাহাজ ডুবে গেছে? তোমাকে নতুন আরেকটি জাহাজ বানিয়ে দেবো? 'না কিসরায়ে রোম!" ক্যাপ্টেন বললো, হাতজোড় করে, “আমি কিছু নিতে আসিনি । দিতে এসেছি। আমি সালতানাতে রোমকে ডুবে যাওয়া থেকে বাচাতে এসেছি।' শেষ আঘাত (৩য় খণ্ড) ৬১ ছ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।