“বিষ তো সঙ্গে করেই নিয়ে যাচ্ছি। আমাদের মাল পত্রেই রাখা আছে বিষ।” এই ক্যাপ্টেন একজন রোমী। হেরাকলের ভীষণভক্ত। ভক্ত না হলেও তার সামনে অনেক বড় পুরস্কারের ঝুলি দুলে উঠলো । সে ফয়সালা করলো, এই মেয়েকে নিয়ে সে ঠিকই হেরাকলের কাছে যাবে এবং বলবে, মুকাওকিস তোমাকে বিষ দিতে এই মেয়েকে উপটোৌকনন্বরূপ পাঠিয়েছেন। পর দিন সকালে সেই মেয়ের সঙ্গী দুজনকে ক্যাপ্টেনের নির্দেশে তিন চারজন ক্রু ধরে বেঁধে জাহাজের ছোট একটি কুণুরীতে নিয়ে বন্দি করে রাখলো । মেয়েটি কিছুই জানতে পারলো না। ক্যাপ্টেন একবার ভাবলো, মেয়েটিকেও বন্দি করে রাখবে। তারপর চিন্তা এলো, এরা তিনজন তো তাহলে হেরাকলের সামনে গিয়ে বলবে, ক্যাপ্টেন মিথ্যা বলছে। সে নিজেই তাদের মালপত্রে এই বিষ রেখে দিয়েছে। কারণ, এই মেয়ে অর্থাৎ তাদের বোনের প্রতি তার কুদৃষ্টি পড়ে এবং তাকে তার কেবিনে রাখতে চায়। তারা এর প্রতিবাদ করার কারণে ক্যাপ্টেন এই ষড়যন্ত্র পাকিয়েছে। এখন মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে হাত করে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে। তারপর থেকে ক্যাপ্টেন মেয়েটির সঙ্গে আরো ঘনিষ্ট ও আন্তরিকভাবে মিশতে শুরু করলো । মেয়েটির অনাড়ীপনার কারণে ক্যাপ্টেনের প্রতারণাই জয়ী হলো। চার পাচ দিনের মধ্যেই মেয়েটি ক্যাপ্টেনের এমন ভক্ত হয়ে গেলো যে, ক্রমেই তা হেরাকলের ভক্ততে রূপান্তরিত হয়ে গেলো । ক্যাপ্টেন মেয়েটিকে একথা বিশ্বাস করাতে সক্ষম হলো যে, সে হেরাকলের কাছে সব কিছু স্বীকার করলে হেরাকল তাকে এতই ধন রত্ব দেবেন যে, মুকাওকিসের নামও ভুলে যাবে সে। তারপর সে চাইলে হেরাকল তাকে প্রিয় সম্রাঙ্জী বানিয়ে নেবে। ক্যাপ্টেন তাকে এমন সুন্দর-মনোরম এক স্বপ্ন দেখিয়েছে, মেয়েটি তার সামনে তার সব চতুরতা বিসর্জন দিয়ে আত্মসমর্পন করলো, হ্যা, সে হেরাকলের সবকিছু বলে দেবে। ৬০ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।