Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

আরবীলার মা বাবা আগ থেকেই আতংকিত ছিলো। কারণ, ওরা একে তো কিবতী ছিলো, দ্বিতীয়ত হেরাকলের মনগড়া সরকারি ঈসায়ী ধর্ম মানতো না ওরা। তাই ওরা মুখ বুক পাথর বানিয়ে একেবারে চুপচাপ রইলো। এটা পাঁচ ছয় মাস আগের কথা । আরবীলা আতরাবুনের চার দেয়ালের মধ্যে থেকে অনেক কান্নাকাটি করেছে। বুক ফাটিয়ে আর্তনাদ করেছে । আতরাবুনের দানব হাত তার গলা চেপে ধরে কণ্ঠ রোধ করেছে। তারপরও আরবীলা তার প্রেমিক রোহাশের সঙ্গে লুকিয়ে ছাপিয়ে তিন তিনবার দেখা সাক্ষাত করেছে। আতরাবুন একবার এ ঘটনা জানতে পেরে আরবীলাকে মারপিট করেছে। রোহাশের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে। যেহেতু রোহাশ ফৌজি অফিসার ও শাহী খান্দানের সঙ্গে তার দূর সম্পর্কের একটা আত্মীয়তা ছিলো তাই আতরাবুন ওর বিরুদ্ধে বড় কোন ধরণের শাস্তির ব্যবস্থা করতে পারলো না। তবে ওকে একেবারে ক্ষমাও করে দিলো না। | রোহাশ তখন ইস্কাম্দারিয়ায় ছিলো। এখানে থাকলে আরবীলার সঙ্গে তার দেখা সাক্ষাত হওয়াটা সহজ। তাই আতরাবুন তাকে ইস্কান্দারিয়া থেকে সরিয়ে সেই ফৌজে পাঠিয়ে দিলো যারা ফারমা ও বিলবীসে ছিলো। মারা পড়বে। তরাবুন বার হাজার সৈন্য নিয়ে মুসলমানদের ওপর হামলা করতে আসার সময় আরবীলাকেও সঙ্গে করে নিয়ে আসে। সঙ্গে আরেকটি মেয়েও নিয়ে আসে । বিভিব্ন অভিযানে মুসলমানরা তো নিজেদের স্ত্রী কন্যা বা বোনদেরকে সঙ্গে নিয়ে আসতো । আর রোমী ফৌজি অফিসাররা নিয়ে আসতো তাদের রক্ষিতাদেরকে । যা হোক, আরবীলা কোন এক সূত্রে জানিতে পাত্র যে, রোহাশ বিলবীসের দুর্গে রয়েছে। সঙ্গী রক্ষিতা মেয়েটি যদি আরবীলার সঙ্গ দিক্তো ভাহলে আরবীলা খাবারে বিষ মিশিয়ে বা অন্যকোন ভাবে আতরাবুনকে আগেই হজ্যা করতে পারতো । কিন্তু সঙ্গের ৬ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।