সকালে ক্যাপ্টেন মেয়ের সেই দুই সঙ্গীকে ডেকে এনে ধমকে বললো, ওরা তাকে ধোকা দিয়েছে। কিন্তু মেয়েটিকে তার এতই সাধা সিধে আর নিষ্পাপ মনে হয়েছে যে, তার প্রতি দয়া এসে গেছে। না হয় পরবর্তী বন্দরে তাদেরকে ধরে নিয়ে যেতো এবং কঠিন শাস্তি দিতো এখন আর কোন অসুবিধা নেই। মেয়েটিকে সে নিজেই লুকিয়ে রাখবে। লোক দুজন চুপচাপ থাকলো । ওদের এ নিয়ে মাথা ব্যাথা ছিলো না যে, মেয়েটি জাহাজে কোথায় থাকবে- না থাকবে। তারপর তিন চার দিন হলো মেয়েটি ক্যাপ্টেনের কেবিনে আছে। এখন সে তার মেয়েলি পোশাকই পড়েছে। ক্যাপ্টেন এখন তাকে খুব উপাদেয় খাবার খাওয়ায় । তার সঙ্গে মেয়েটি এখন একেবারেই সহজ হয়ে গেছে। দুজনই এখন দারুন আমোদ ফুর্তিতে আছে। একদিন মেয়েটি একটু বেশিই মদ গিলে ফেললো । মধ্যবয়ঙ্ক ক্যাপ্টেন এমনিতেই বেশ হাসি খুশি মানুষ । ক্যাপ্টেন মদ খেয়ে মাতাল না হলেও মেয়েটি প্রায় মাতাল হয়ে পড়লো। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো । ক্যাপ্টেন কথায় কথায় তার রূপ যৌবনের বেশ তারিফ করলো । “তুমি তো শুধু আমার রূপই দেখেছো ।" মেয়েটি নেশাকাতর গলায় বললো, “যখন শুনবে হেরাকল কতল হয়ে গেছে তখন তুমি বুঝতে পারবে আমি শুধু সুন্দরীই নই, বরং যাকে ইচ্ছা তার প্রাণও নিয়ে নিতে পারি, সেটা কিসরায়ে রোম হেরাকলেরই হোক নাকেন। ২৮ ক্যাপ্টেন হো হো করে হেসে উঠলো। মনে করলো, মাতাল হয়ে এমনিই ঠাট্টা করছে। মেয়েটি তার হো হো হাসি শুনে গল্ভীর হয়ে গেলো। “তুমি কি ভেবেছো?' মেয়েটি গ্রীবা বাকিয়ে বললো,' “হেরাকলকে আমি আসলে বিষ খাওয়াতে যাচ্ছি। এ দু জন লোক আসলে আমার মুহাফিজ, দেহরক্ষী । আমি মিসরে ফিরে এলে তখন দেখে নিও আমি কত বড় ধনভাপ্ডারের মালিক বনে যাবো। মিসরের বর্তমান গর্ভনরই সেটা আমাকে দেবেন । ৫৮ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।