Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

ক্যাপ্টেন তো জানতোই তার সঙ্গে দুজন লোক আছে। ভাব দেখালো এমন, যেন সে কিছুই জানে না। মেয়েটি জানালো তার সঙ্গে দুজন লোক আছে। জাহাজের এক লোক যে তাকে ঘুষ খেয়ে এই পোশাকে এখানে লুকিয়ে রেখেছে একথা বললো না মেয়েটি । *'আমি তোমাকে সমুদ্রে ফেলে দেবো।' ক্যাপ্টেন এক ঝটকায় মেয়েটিকে কাছে নিয়ে এলো। মেয়েটি তো তার রূপ যৌবনের ব্যাপারে জানতো। জানতো পুরুষের দুর্বলতা কোনটি তাও। কীভাবে পুরুষকে রূপ দিয়ে ঘায়েল করতে হয় এ বয়সেই সে এ অভিজ্ঞতা ভালোই অর্জন করেছে৷ এখন তো এটাই তার আদর্শ ও পেশা-নেশা হয়ে গেছে। বুকে গিয়ে পড়লো । তারপর এক হাতে ক্যাপ্টেনের গলায় জড়িয়ে ধরলো । “আমাকে আলোতে নিয়ে গিয়ে দেখো । এমন দামি জিনিস কোন পাগল বা ছাগলই নষ্ট করতে পারে ।' মেয়েটি ফিস ফিস করে বললো । ক্যাপ্টেন তো এসেছেই ওকে কেবিনে নিয়ে যেতে । মেয়েটিকে সে হাত ধরে কেবিনে নিয়ে গেলো। সরাইখানায় তো দূর থেকে দেখেছিলো শুধু মুখটি । এখন যখন তার খোলা চুল, মুখ, স্কীত বুক এত কাছ থেকে দেখলো তখন ক্যাপ্টেন ভেতর ভেতর কেঁপে উঠলো। ক্যাপ্টেন বুঝতে পারলো, এ মেয়ে শুধু দামীই নয়, কোন রাজা বাদশাহর হেরেমেই এ মেয়েকে শোভা পায়। “দেখো মেয়ে! ক্যাপ্টেন বললো, “এটা মরার বয়স নয়। তোমার ব্যাপারে যত বিপদ আসুক আমি সামলে নেবো । এখন থেকে তুমি আমার এই কেবিনেই থাকবে। তোমার জন্য আমি শাহেনশাহে হেরাকলের আইন অমান্য করছি।” ক্যাপ্টেন মদের বোতল বের করলো । নিজেও পান করলো । মেয়েটিকেও দিলো। নিঃসন্কোচে মেয়েটি মদ পান করতে লাগলো ।... শেষ আঘাত (৩য় খণ্ড) ৫৭ ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।