Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

বেলায় অনেক সময় ঘুমিয়ে নেয়। সে সময় তোমাকে আমি ছাদে পৌছে দেবো । নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবে । মেয়েটিকে সেখানে বসিয়ে রেখে লোকটি সোজা ক্যাপ্টেনের কেবিনে চলে গেলো । তাকে জানালো মেয়েটিকে কোথায় লুকিয়ে রেখে এসেছে। ক্যাপ্টেন খুশি হয়ে তাকে স্বর্ণমুদ্বা পুরস্কার দিলো । জাহাজের নোঙ্গর উঠে গেলো। ক্রুরা জাহাজের পালগুলো খুলে দিলো । জাহাজ বন্দর থেকে সরে ধীরেধীরে খোলা সাগরের দিকে এগিয়ে যেতে লাগলো । সূর্য সমুদ্রের আরেক দিগন্তে যখন ডুবছিলো তখন জাহাজ থেকে কোথাও স্থলভাগের ছায়াও দেখা যাচ্ছিলো না। চার দিকেই সমুদ্বের অথৈ জলরাশি চোখে পড়ছিলো। মেয়েটি এর মধ্যে তিনবার বাইরে বের হয়ে সমুদ্ধের চোখজুড়ানো দৃশ্য উপভোগ করেছে। এটাই তার জীবনের প্রথম সমুদ্র ভ্রমণ । কয়েকবার তার সেই দুই লোকের সঙ্গেও দেখা করে এসেছে। সর্বশেষ রাতের "খাবার খেয়ে এসে তার জায়গায় শুয়ে পড়লো। এর মধ্যে সে লোকটিও একবার এসে তাকে নিশ্চয়তা দিয়ে গেছে। তার কোন ভয় নেই। এখানে নির্ভয়ে ঘুমুতে পারে । জাহাজের যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন। জাহাজের ডিউটি ক্রুরা জেগে আছে। ক্যাপ্টেন তখন তার কেবিন থেকে বেরোলো । সোজা চলে এলো মেয়েটি যেখানে লুকিয়ে ঘুমিয়ে আছে সেখানে । এসেই মেয়েটির পায়ে হালকা খোচা মারলো । হড়বড় করে উঠে বসলো মেয়েটি । “কে তুমি? এখানে কেন শুয়ে আছো?' ক্যাপ্টেন খুব গল্ভীর গলায় জিজ্ঞেস করলো । ক্যাপ্টেন মেয়েটির হাত ধরে দীড় করালো। তারপর তার মাথায় জাড়নো কাপড়টি এক ঝটকায় ফেলে দিলো। মেয়েটির মাথা ভর্তি চুল পিঠময় ছড়িয়ে পড়লো । তার পোশাক যদি ও পুরুষালী; কিন্ত সে তো তার গলার স্বর পুরুষালী বানাতে পারতো না। “আমাকে ধোকা দিচ্ছো?' ক্যাপ্টেন ক্রুব্ধ হয়ে বললো এবং মেয়েটিকে টেনে হেচড়ে খোলা জায়গায় নিয়ে এলো এবং জিজ্ঞেস করলো, “একা, না সঙ্গে কেউ আছে? ৫৬ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।