Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

ওরা ঘুষের পরিমাণ আরো বাড়িয়ে দিয়ে হাত জোড় করে অনুনয় করতে লাগলো, জাহাজে লুকিয়ে রাখার কাজটাও যেন সে করে ।... তারপর লোকটির কথায় মেয়েটিকে আড়ালে পুরুষদের পোশাক পরানো হলো। এবং এমন করে মাথা ও মুখের প্রায় সবটাই ঢেকে ফেললো যেমন মরু বা অন্যকোন সফরে মানুষ ধূলো বালি থেকে বাচার জন্য ঢেকে রাখে । লোকটি দেখে বললো হ্যা, এবার ঠিক আছে। “তবে আমি তোমাদেরকে একটি কথা বলে দিচ্ছি। জাহাজের লোকটি বললো, “আমি মেয়েটিকে লুকিয়ে রাখতে সবরকম চেষ্টা করবো । কিন্তু ক্যাপ্টেন যদি কোনভাবে জেনে যায় বা মেয়েটিকে দেখে ফেলে তাহলে কিন্তু এর দায় দায়িত্ব আমি নিতে পারবো না। তখন ক্যাপ্টেনকে রাজি করা বা তার শাস্তি থেকে বাচার কাজ তোমাদের ।' +ি এরি পর দিন যাত্রীরা জাহাজে উঠে পড়লো । সেই মেয়েটিকে নিয়ে লোক দুজনও উঠে পড়লো। জাহাজের লোকটি মেয়েটিকে সেখানে নিয়ে গেলো যেখানে জাহাজের বিশাল পাল গুটিয়ে রাখা হয়। জায়গাটা একটু গভীর । মেয়েটিকে সেখানে বসিয়ে দিয়ে তার ওপর একটি পালের সামান্য কাপড় টেনে দিলো। বললো, এভাবেই নিজেকে লুকিয়ে রাখবে । “জাহাজ গন্তব্যে পৌছতে কত দিন লাগবে? মেয়েটি লোকটিকে জিজ্ঞেস করলো" । “সাধারণত দশ বার দিন লাগার কথা; লোকটি বললো, “তবে এটা নির্ভর করছে বাতাসের ওপর। বাতাস যদি অনুকূলে ও তীব্র থাকে তাহলে জাহাজের গতিও তীব্র থাকবে । আর বাতাস যদি দুর্বল থাকে তাহলে পনের বিশ দিনও লেগে যেতে পারে। আর ঝড় তুফানের কবলে পড়লে তো জাহাজ কোথায় নিয়ে যাবে সে খোদাই জানেন ।' “আমি কি এত দিন এখানেই লুকিয়ে বসে থাকবো?' মেয়েটি জিজ্ঞেস করলো। “না; জাহাজের লোকটি বললো, “তোমাকে তো চেনাই যাবে না। এজন্য সবসময় তোমার লুকিয়ে থাকার প্রয়োজন হবে না। আমি তো তোমাকে একটা জায়াগা দেখিয়ে দিলাম, যদি লুকানোর মতো অবস্থায় পড়ো তাহলে এখানে এসে.লুকিয়ে পড়বে ।..... শেষ আঘাত (৩য় খণ্ড) ৫৫ ছ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।