বযনতিয়াগামী জাহাজ আর একদিন পর গন্তব্যে রওয়ানা দেবে। এর এক দিন আগে জাহাজের ক্যাপ্টেন সরাইখানায় এলো। এসময় ক্যাপ্টেন সরাইখানায় এলে সবাই বেরিয়ে আসে । খবর পেয়ে যাত্রীরা সব বেরিয়ে এলো। ঘটনাক্রমে ক্যাপ্টেন মেয়েটিকে দেখে ফেললো । তখন মেয়েটির মুখ নেকাবে আবৃত ছিলো না। এমন সুন্দরী মেয়ে দেখে ক্যাপ্টেন চমকে উঠলো। লোকজন ক্যাস্টেনকে ঘিরে জিজ্ঞেস করছিলো জাহাজ কবে কখন ছাড়বে, ইত্যাদি ইত্যাদি। তাই ক্যাপ্টেন আর তখন মেয়েটিকে কিছু বললো না। মনে করতো। এদের অধিকাংশ হতো দুশ্রিত্রের ৷ মেয়েটির ওপর আসলে ক্যাপ্টেনের কুদৃষ্টি পড়লো । ক্যাপ্টেন চলে যাওয়ার পর জাহাজ থেকে আরেকটি লোক এলো সরাইখানায়। জাহাজের যাত্রীদের মাঝখানে সে ঘুরতে ফিরতে লাগলো । এক সময় মেয়েটিকে দেখতে পেলো সেই দুই লোকের সঙ্গে। লোকটি ওদের সঙ্গে কৌশলে আলাপ জমিয়ে ফেললো। কথায় কথায় লোকটি জানালো সে জাহাজের লোক এবং তাদের এই কমবয়সী মেয়েটি জাহাজে যেতে পারবে না। কারণ, এই জাহাজে কোন কমবয়সী মেয়ে যেতে পারবে না। পরবর্তী জাহাজে যেতে পারবে । সে জাহাজ ছাড়তে আরো এক মাস সময় লাগবে। লোক দুজন বেশ চিন্তায় পড়লো। এরা যে গর্ভনর মুকাওকিসের লোক একথাও গোপনীয়তার খাতিরে বলতে পারছিলো না। পর্যন্ত পৌছে দিতে । একাজ ওরা যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি ওদের মুক্তি এবং আরো পুরস্কারস্বরূপ টাকা পয়সা হাতিয়ে নেয়া! এজন্যে ওরা মোটেও দেরি করতে চাচ্ছিলো না। উপায়ান্তর না দেখে লোক দুজন জাহাজের লোকটিকে ঘুষ দেয়ার প্রস্তাব করে। যাতে মেয়েটিকে জাহাজে ঠাই করে দেয়। “অনেক কঠিন কাজরে ভাই; জাহাজের লোকটি তার ঘুষের পরিমাণ বাড়ানোর জন্য বললো, “ওকে পুরুষালী পোশাক তো পরিয়ে নিয়ে যেতে পারবে; কিন্তু এমন দীর্ঘ সফরে ক্যাপ্টেনের কাছ থেকে লুকিয়ে রাখা বড় কঠিন কাজ হবে। ক্যাপ্টেন খুবই জালিমবাজ মানুষ । এই মেয়েকে দেখলে সমুদ্রে ফেলে দেবে ।' ওরা যে কাউকে জিজ্ঞেস করবে এই মেয়েকে কেন জাহাজে করে নিয়ে যাওয়া যাবে না এবং এটা কার হুমুক বা কার আইন, এ চিন্তা তাদের মাথায় এলো না। তাদের মাথা তো মুকাওকিসের দেয়া কাড়ি কাড়ি টাকা খেয়ে ফেলেছে। _ ৫৪ শেষ আঘাত (৩য় খ্) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।