তিনি পালাতে বাধা দেবেন সে বুদ্ধিবলও তিনি খুইয়ে ফেললেন। তার কাছে মনে হলো, কাউকে বাধা দিতে গেলেই তাকে হত্যা করা হবে। আমর ইবনে আস রো.) যদি তখন ব্যবিলন হামলা করতেন তাহলে হয়তো আরো সাফল্য পেতেন কিন্তু গোয়েন্দরা তাকে আগেই জানিয়ে রাখে, ব্যবিলনে তাজাদম বিশাল সংখ্যক সেনা প্রস্তুত রেখেই থিয়োডর খোলা ময়দানে বের হন। সম্ভাব্য পরিস্থিতি ও পরিণতি ভেবেই থিয়োডর ও মুকাওকিস এসতর্ক পদক্ষেপ গ্রহণ করেন। কারণ, রোমীয়রা রনাঙ্গণ থেকে পিছু হটলে মুসলমনারাও ব্যবিলনের ওপরও চড়াও হতে পারে। এসন্তাবনার কথা চিন্তা করেই প্রতিরোধের জন্য যথেষ্ট পরিমাণ সৈন্য ব্যবিলনে মজুদ রাখেন। আমর (রা.) অনেক ভেবে সিদ্ধান্ত নিলেন, ব্যবিলনের ওপর শক্তি ক্ষয় না করে ধাওয়া করে তাদের নিস্তার ও রেহাই দেয়া হবে না। অনেক রোমীয় সেনা তো ইস্কান্দারিয়ায় পালিয়ে গেছে। মুসলিম সেনারা আরো দু একটি কেল্লা বিনা লড়াই ও বিনা রক্ত পাতে নিয়ে নিলো। এরকম এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন এই বাহিনী বেশ কিছু দিন লড়াইয়েরও যোগ্য থাকবে না। এখনো জয়ী হয়নি । কিন্তু মুসলমানরা খোলা ময়দানে যে জয় পেলো এতে নীল নদের উভয় প্রান্তে মুসলমানদের দখলে আসার দ্বারপ্রান্তে চলে এসেছে। অথচ মুকাওকিস সব সময় হেরাকলকে এ নিশ্চয়তা দিয়ে এসেছে, আরবের যাযাবরদেরকে নীলনদ পর্যন্ত পৌছতেই দেবেন না। এদিকে আয়নুশশামস যুদ্ধে রোমীয় সেনারা যেভাবে ছিন্ন ভিন্ন ও বিশৃঙ্খল হয়ে পালিয়ে যায় এতে ফিউম এর পুরো এলাকা রোমীয় সেনা শূন্য হয়ে পড়ে । মিসরের একটি প্রদ্বেশের মতো এই এলাকার পরিধি ও বিস্তৃত। ৫২ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।