Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

এটা ছিলো বনুওয়াইয়লের পর্বতগুলোয় লুকিয়ে থাকা বাছাইকৃত পাঁচশত আত্মত্যাগী মুজাহিদ । যারা সামান্য ইঙ্গিতের অপেক্ষা করছিলো। সময় মতো আমর ইবনে আস (রা.) তাদের দিকে দূত ছুটিয়ে দিলেন যে, পয়গাম পাওয়ার সঙ্গে সঙ্গে যেন ওরা রোমীয়দের পেছন থেকে হামলা করে। রোমীয়রা মনে করলো এটা মুসলমানদের নতুন কোন সেনাদল, যারা পেছন থেকে হামলা করেছে। রোমীয়দের মধ্যে আগে যে ভয়-আতঙ্ক বিস্তার করছিলো এবং যেটা থিয়োডরের জ্বালাময়ী ভাষণ ও তাদের কঠিন সংকল্প এতক্ষণ যেটা চাপা দিয়ে রেখেছিলো সেটা আরো ভীষণ হয়ে তাদেরকে চেপে ধরলো । রোমীয়রা এবার টলে উঠলো। দলে দলে সৈন্য পালাতে লাগলো উম্মেদানীনের দিকে । রোমীয়দের সারিবদ্ধতা ও সেনা বিন্যাস ভেঙ্গে পড়লো । তারা আতঙ্কিত ভেড়ার পালের মতো পালাতে লাগলো উম্মেদানীনের দিকে । যেই ওরা উম্মেদানীনের পাহাড়ের কাছাকাছি দিয়ে অতিক্রম করতে শুরু করলো, সঙ্গে সঙ্গে সেই পাহাগুলোর গুহায়, খাজে, বিভিন্ন আড়ালে লুকিয়ে থাকা পাঁচশ আত্মত্যাগীর দ্বিতীয় দলটি তাদের ওপর টুটে পড়লো । এখন তো রোমীয়দের স্থির বিশ্বাস হয়ে গেলো, মুসলমানরা তিনটি সেনাবাহীন নিয়ে আক্রমণ করেছে। ওরা এতই আতঙ্কিত হয়ে উঠলো যে, কোন জেনারেল বা কমাগ্ডারের কথা শুনতে প্রস্তুত রইলো না তারা। প্রাণ নিয়ে বেরিয়ে যেতে সব রকম চেষ্টা করতে লাগলো । কিন্তু জানবায মুজাহিদরা তাদেরকে অঘোরে মারতে লাগলো । খুব কম রোমীই এদিক দিয়ে প্রাণ নিয়ে পালাতে পারলো। এধরণের চাল চালতেন হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা.)। বিখ্যাত সব এঁতিহাসিকরাই একমত হয়েছেন, আমর ইবনে আস (রা.) রণকৌশল, ক্ষিপ্রতা, চরম বুদ্ধি ও ভয়াবহ পরিস্থিতিতে শক্রর ওপর ঝাপিয়ে পড়ার ব্যাপারে পৃথিবী শ্রেষ্ঠ সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের (রা.) সমতুল্য । দুজনের অভিধানেই ভয়-ডর বলতে কোন শব্দ স্থান পায়নি কখনো । কাছে তারা কি চরমভাবে কচু কাটা হয়েছে তখন তো তারাও ব্যবিলন থেকে পালাতে শুরু করলো । সেদিকে নীল দরিয়ার তীরে অসংখ্য নৌকা বাধা ছিলো। তারা নৌকা নিয়ে নদী পার হয়ে যেতে লাগলো । মুকাওকিস ব্যবিলনে বসে তার সেনাদের এই করুন অবস্থা দেখে সহ্য করতে পারছিলেন না। তিনি নিজেকেই সামলে নিতে পারছিলেন না। তার সৈন্যদেরকে যে শেষ আঘাত (৩য় ঘণ্ড) ৫১ ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।