সেখানকার জমি এমনিই মরুর মতো বালি মাটির । তাই দ*পক্ষের হাজার হাজার ছুটস্ত ঘোড়ার উৎক্ষিপ্ত ধূলি কনাগুলো মরু ঝড়ের অন্ধকার নামিয়ে দিলো। এই ধুলি ঝড় আর ধোয়াটে পরিবেশ সবাইকে গ্রাস করে নিলো। কখনো কখনো শক্র-মিত্র চেনাই মুশকিল হয়ে উঠতে লাগলো। মুজাহিদদের যে ইউনিটগুলো ডানে বামে ছড়িয়ে পড়েছিলো তাদের সালার তাদেরকে দুশমনের পার্্ববুহ্যে নিয়ে গেলো এবং পার্শব্যুহ্য দিয়ে হামলা করলো। এতে রোমীয় সৈন্যরা অপ্রস্তুত অবস্থায় হামলার শিকার হয়ে দিশেহারা হয়ে গেলো। মুসলিম সেনাদের পক্ষে আরেকটি ফায়দা হলো এই, রোমীয়দের দৃই পার্বব্যহ্যের ইউনিটগুলোর চাপে সৈন্যরা ভিতরের দিকে এক জায়গায় সরে আসতে লাগলো । এতে তাদের দিক বদল ও পার্থ বদল করে হামলা রুখবার যথেষ্ট পরিমাণ জায়গা রইলো না। তাদের ঘোড়াগুলো সামনে পেছনে ও ডানে বামে পরস্পরের সঙ্গে ধাকা খেয়ে খেয়ে দিক বিদিকে হয়ে উঠতে লাগলো। শক্র সংখ্যা খুব বেশি হলে তাদেরকে এ ধরনের চাল দিয়ে তাদের সব পরিকল্পনা এলোমেলো করে দেয়া যায়। কিন্তু তারপরও শক্র দল সংখ্যায় এত বেশি ছিলো যে, মুসলিম বাহিনীর ওপর তাদের আধিপত্য বিস্তার হতে দেখা গেলো। কারণ, থিয়োডরও খুব বুদ্ধিদীপ্ত চাল চালছিলো। তার দিক নির্দেশনাগুলো বড় দ্রুত অন্য জেনারেলদের কাছে পৌছে যেতে লাগলো । নিজের সেনাদলকে এভাবে এলোমেলো ও কিছুটা অনিয়ন্ত্রিত দেখে থিয়োডর তাদেরকে পিছু হটিয়ে নিয়ে ছড়িয়ে দিলো। মনে হতে লাগলো, রোমীয়রা যে শপথ করেছিলো তা যেন আজ পূর্ণই হয়ে যাবে। থিয়োডর সৈন্যদেরকে পিছু হটিয়ে যে পূর্ণ দমে হামলা করলো সেটা ক্রমেই সাফল্যের দিকে মোড় নিতে লাগলো । প্রচণ্ড ধূলি উৎক্ষেপণের মধ্যেই সূর্য পশ্চিম দিকে ঢলে পড়তে লাগলো । সে সময় মুজাহিদরা রোমীয় সেনাদলের ভেতরের দিকে সরে যেতে লাগলো । এই সময় তাদের পেছন থেকে কেয়ামত ভেঙ্গে পড়লো তাদের ওপর । ৫০ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।