Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ٢٤١
📝 نص 📖 PDF

মেয়েটি পায়ে পায়ে এগিয়ে এলো শারীনার দিকে । “শারীনা!' মেয়েটি শারীনার একেবারে কাছে এসে বললো । “তোমাকে চিনতে আমার মোটেই কষ্ট হচ্ছে না। তুমি কি শারীনা নও?" তো সরাও। তোমার মুখটি কি আমি দেখতে পারি না? শুধু মুখের কথা শুনে তো সব সময় কাউকে চেনা যায় না । তুমি কি মুসলমান নও? “না, আমি মুসলমান নই । আমি আরবীলা । আমর! নিশ্চয় একে অপরকে কখনো ভুলতে পারবো না।' মেয়েটি বললো । “উহ, আরবীলা' শারীনা আরবীলাকে জড়িয়ে ধরে খুব দ্রুত বললো, “তুমি এখানে কি করে এলে? কি করছো এখানে? কার সঙ্গে এসেছো? তাড়াতাড়ি বলো। তোমার এখানে একা একা ঘোরাফেরা করা ঠিক নয়।' “আমি তো এসেছি ওই নষ্ট চরিত্রের আতরাবুনের সঙ্গে । আতরাবুন আমাকে নিয়ে এসেছে এখানে । শুনেছি, সে নাকি মারা গেছে। এই খবরটা আমাকে দারুন আনন্দ দিয়েছে'। “আর এখানে এক ফৌজি অফিসার রোহাশকে খুঁজে বেড়াচ্ছি। আতরাবুনের লাশটা কোথাও দেখা যায় কিনা সেটাও দেখছি। তাহলে আমি নিশ্চিত হয়ে যাবো যে, আমি মুক্ত। ওর লাশের মুখে আমি থুথু ছিটাতে চাই ।' আরবীলা শারানীকে যা বললো সংক্ষেপে তাহলো এই যে, আতরাবুন তাকে এক প্রকার রক্ষিতা বানিয়ে রেখেছিলো । অথচ সে পঁচিশ বছরের যুবক এক রোমীয় অফিসার রোহাশকে ভালোবাসতো । আরবীলাও ছিলো রোহাশের মন-প্রাণ জুড়ে । কিন্তু আরবীলার ওপর নজর পড়ে গেলো নারী খেকো আতরাবুনের' । সে তার অবৈধ ক্ষমতার জোরে তার মা বাবাকে নগদ কিছু টাকা পয়সা দিয়ে আরবীলাকে এক প্রকার কিনে নিলো। এ নিয়ে টু শব্দটি করলেও ওর মা বাবার বড় ভয়ংকর পরিণাম হবে বলে হুমকি দিয়ে রাখলো আতরাবুন। শেষ আঘাত (৩য় ঘণ্ড) ৫ ফ্ড/.9110001179.0010)

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.