“আমি একটি কথা আগে আরো কয়েকবার বলেছি। আমাদের পা যদি কোন এক রনাঙ্গণ থেকে উপড়ে যায় তাহলে আমাদের কেউ প্রাণ নিয়ে ফিরে যেতে পারবো না। তখন তো আমাদের নাম নিশানাই মুছে যাবে । মিসরে ইসলামের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে । ইনশাআল্লাহ আগামীকাল ফজরের পর আমরা রওয়ানা হবো ।" আমর ইবনে আস রো.) সেনা বিন্যাসের পর আরেকটা কাজ করলেন, পাঁচশ পাঁচশ করে জানবায-আত্মত্যাগী বাহিনীর দুটি দল আলাদা করে রাখলেন। এক দলের নেতৃত্ব দিলেন খারিজা ইবনে হাযফা (রা.)- এর হাতে এবং আরেক দলের দায়িত্ব দিলেন হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রো.)- এর হাতে । এঁরা উভয়েই শীর্ষস্থানীয় সাহাবী ও দলের সালার ছিলেন। 'আয়নুশশামস' ও ব্যবিলনের মাঝামাঝি জায়গায় কিছু এলাকা পাহাড়ি। যেগুলোর মধ্যে বড় বড় প্রশস্ত গুহা রয়েছে। এই এলাকাকে “বনুওয়ায়িল' বলে। এক দলকে বনুওয়ায়িল এলাকায় রওয়ানা করে দেয়া হলো। আরেক দলকে উম্মে দানীনের কাছ ঘেষা পাহাড় সারিতে গিয়ে আত্মগোপন করে অবস্থান নিতে পাঠিয়ে দেয়া হলো । রাতে রাতেই এই দুই গুপ্ত বাহীনিকে পাঠিয়ে দেয়া হলো । যাতে শক্রপক্ষ টের না পায়। এখন যে এলাকাকে আব্বাসিয়া বলা হয় সেখানে মুসলিম সেনাদল পর দিন ফজরের পর কোচ করে। সেখানে প্রস্থ্যে দৈর্ঘ্যে মরু ভূমির মতো বিশাল এলাকা নিয়ে এক ময়দান রয়েছে। সেনাদলের আগে আগে বিভিন্ন ছদ্মবেশে কয়েকজন গুপ্তচরও পাঠিয়ে দেয়া হয়েছে। ও দিকে থিয়োডর তার গুপ্তচরের মাধ্যমে জানতে পারলো, মুসলিম সেনাদল আব্বাসিয়ার দিকে আসছে। থিয়োডর বেশ খুশি হয়ে তার সঙ্গী জেনারেলরেকে জানালো, সে মোটেও আশা করেনি, মুসলমানরা আয়নুশশীমসের পোড়া এলাকা থেকে বেরিয়ে আসবে। কারণ, সে ক্ষেত্রে মুসলমানরা সুবিধাজনক অবস্থানে থাকার সুবিধা কাজে লাগাতো। যেটা রোমীয়দের জন্য প্রতিকূল অবস্থার সৃষ্টি করতো। থিয়োডর তার সেনাবাহিনীকে থামিয়ে দিলো । “সালতানাতে রোমের বীর বাহাদুররা!” থিয়োডর অতি জোশদীপ্ত উচু আওয়াজে বললো, তার সেনাদলের উদ্দেশ্যে, “তোমাদের দুশমন আজ পর্যন্ত তোমাদেরকে কেবল বুযদিল কাপুরুষ ও ভীতু মনে করে আসছে। অথচ তাদের সেনা সংখ্যা তোমাদের অর্ধেকও নয়' ।.. 'আজ যদি তোমরা এই ময়দান থেকে পিছু হটো তাহলে মনে রেখো, ধন-রত্ব সোনা জওহারের লক্ষ লক্ষ ভাণ্তারে ভরা এই মিসর থেকে চির তরে বঞ্চিত হয়ে যাবে। সালতানাতের রোমে তো নয়ই, রোম সাগরে গিয়েও তোমরা ঠাই পাবে না । তোমাদের ভাগ্যলিপিতে তখন মুসলমানদের গোলামি বা রোম সাগরে ডুবে মরার নিয়তি লিখে দেয়া হবে।... ৪৮ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।