এর দুদিন পরই সিপাহসালার আমর ইবনে আস (রা.) ফায়সালা শুনিয়ে দিলেন, “আগামীকাল ফজরের নামাযের পর ব্যবিলন অভিমুখে কোচ করা হবে। ব্যবিলন অবরোধ করা হবে । ৃ্ রোমীয়রা কেল্লার বাইরে এসে লড়বে- মুসলমানরা তো এটা আশাও করেনি। যোহরের নামায শেষ হতেই ব্যবিলন থেকে এক গুপ্তচর এসে হাজির হলো। সে সিপাহসালারকে জানালো, রোমীয়রা এবার খোলা ময়দানে এসে লড়াই করবে। খোলা ময়দানে রোমীয়দেরকে যুদ্ধের মহড়া দিতে দেখা গেছে। বিভিন্ন সূত্র থেকে গুপ্তচর জানতে পেরেছে, মুকাওকিস ও থিয়োডর এবার আর অবরুদ্ধ হয়ে থাকবে না। ব্যবিলন থেকে দূরে এসে মুসলমানদের বিরুদ্ধে লড়বে । আমর রা.) প্রথমেই সালারদেরকে ডেকে সুসংবাদ দেয়ার সুরে এ খবর জানালেন। সবাই বেশ খুশি হলো। তারা তো ধরেই নিয়েছিলো, রোমীয়দেরকে এরা খোলা ময়দানে কখনো পাবে না। তারপর আমর (রা.) সে জায়গাটা নির্বাচন করলেন যেখানে রোমীয়দেরকে এনে লড়াই করতে বাধ্য করবেন। সালারদেরকে তিনি লড়াইয়ের কৌশল বুঝিয়ে দিলেন। 'রোমীয়রা যাতে আমাদের আগে কোন ময়দান নির্বাচন করে আবার আমাদেরকে সেখানে যেতে চ্যালেঞ্জ না করে বসে, তাই আমাদের নির্বাচিত ময়দানে পৌছতে হবে খুবই দ্র্ত। রোমীয়রা তখন সেখানে আসতে বাধ্য হবে।' আমর (রা.) বললেন সালারদেরকে। এশার নামাযের ইমামতির পর আমর ইবনে আস (রো.) উঠে দাঁড়ালেন এবং মুজাহিদদের উদ্দেশ্যে বললেন, 'এই প্রথম রোমীয়রা খোলা ময়দানে আসছে। এই প্রথম তোমরাও তাদেরকে উন্মুক্ত রনাঙ্গণে পাচ্ছো । আমাদের চেয়ে অনেকগুন বেশি তাদের সংখ্যা। তোমরা কখনো সংখ্যার পরোয়া করোনি" 1... 'এটা কি আমাদের ঈমান ও বিশ্বাস নয় যে, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, যিনি এমন হাতে গোণা. সৈন্য থাকার পরও আমাদেরকে নীল নদ পর্যন্ত পৌছে শেষ আঘাত (৩য় খণ্ড) ৪৭ ছ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।