Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

“আমরা যদি কোথাও থেকে পিছু হটি তাহলে এই শক্র দেশে কোথাও আমরা আশ্রয় পাবো না এবং পালানোরও জায়গা থাকবে না'। একই কথা মুকাওকিসও বলছিলেন, তার জেনারেলদেরকে, আমরা যদি ব্যবিলন থেকে উত্থাত হই তাহলে সারা মিসরে কোথাও আমরা আশ্রয় পাবো না । এমনকি আমাদের ঘরের লোকেরাই আমাদেরকে কোথাও আশ্রয় দেবে না'।... “আমার কথাটা সবাইকে মনোযোগ দিয়ে শুনতে অনুরোধ করছি। থিয়োডর বললো, “মুসলমানদের চাল আমি বুঝি গেছি। আফসোস হচ্ছে, আতরাবুনের মতো বিশ্ব বিখ্যাত জেনারেল এটা বুঝতে পারেননি ।... আরবদের সিপাহসালার প্রথম হামলা থেকেই এই নীতিতে অটল ছিলেন যে, দুশমনের সংখ্যা ও নিজেদের সংখ্যার দিকে মোটেও তাকাবে না 'এবং হামলা করতে মুহূর্তও বিলম্ব করবে না। এক জায়গায় বসে থাকবে না। আর দুশমনের ওপর এমনভাবে টুটে পড়বে, দুশমন যাতে 'সেই হামলা আকস্মিক মনে করে সামলে উঠতে না পারে।'.. “একারণেই আরবরা প্রতিটি রনাঙ্গনৈ আশাতীত সাফল্য পাচ্ছে। ওদিকে আমরা কি করি? কেন্তা বন্দি হয়ে দুশমনের অপেক্ষায় বসে থাকি। আর অবরোধ অবস্থায় করে ভেতরে চলে যায়। আরবরা তো আমাদের এই চাল বুঝে গেছে। এ থেকে ওরা যে ফায়দা উঠিয়েছে তা তো আপনাদের সামনেই রয়েছে।' “আমি চাই, আমরা কেল্পাবন্দি হয়ে লড়বো না" থিয়োডর বললো, “আমরা আরবদেরকে এতটুকু সুযোগই দেবো না যে, ওরা এসে ব্যবিল অবরোধ করবে । তাদের সিপাহসালারের আরেকটি কৌশল হলো, দুশমনের মাথার ওপর সওয়ার হয়ে থাকো, যাতে ওরা এটা না বুঝে যে তার প্রতিপক্ষ মনোবল ভেঙ্গে পায়ের উপর বসে পড়েছে" । “আমি চাই আপনিও এ কৌশল অবলম্বন করুন। আপনি সম্ভবত শুনেননি যে, মিসরের লোকেরা আমাদেরকে কাপুরুষ ও ভীতু বলছে। এখন তারা বলছে আমরা না কি নপুংসক । আমরা কেল্লার প্রাচীরে বসে নিজেদের প্রতিরোধ করছি।... তাই এখন আমাদের বাইরে গিয়ে মুসলমানদের চ্যালেঞ্জ করা উচিত মুকাওকিস হুকুম দিয়ে দিলেন, সৈন্যরা শহরের বাইরে গিয়ে খোলা ময়দানে যুদ্ধের প্রস্ততি নেবে। কোন দিকেই যেন কোন দুর্বলতা না থাকে। আমর ইবনে আস (রা.)ও এই দুআই করছিলেন যে, রোমীয়রা শহরের বাইরে বের হয়ে যেন হামলার পরিকল্পনা করে। ৪৬ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।