“ওদেরকে চেনার প্রশ্রই উঠে না। ওরা একেবারে সাধারণ পোশাকে যাচ্ছে। মেয়েটিকেও গরিব কিষানের মেয়ের পোশীক পরানো হবে। আর তার মুখে থাকবে নেকাব ।' তারপর মুকাওকিস ও ধিয়োডর বাইবেলের ওপর হাত রেখে শপথ করলো যে, তারা উভয়ে এই গোপন পরিকল্পনা গোপনই রাখবে । তারা একে অপরকে কখনো ধোকা দেবে না। ওদিকে বিনিয়ামীন ও কিরাস ধ্রিস্টবাদের স্বার্থে এবং মুসলমানদের বিরুদ্ধে একমত হয়ে দুজনে হাত মেলালেন। মুকাওকিস সেখানে গিয়ে হাজির হলেন। বিনিয়ামীন শুধু হেরাকলের দিক থেকে জামানত চাচ্ছিলেন। মুকাওকিস তাকে বললেন, “আপনি চিন্তা করবেন না। হেরাকল আমাদের এ পদক্ষেপকে অবশ্যই স্বাগত জানাবেন। খ্রিস্টবাদের চেয়ে হেরাকলের কাছে তার সালতানাত অনেক বেশি প্রিয়। তার মিসর চাই। ধর্ম নয়।' থিয়োডর ছাড়া আর কারো তো জানা নেই, মুকাওকিস কিসের ভিত্তিতে বিনিয়ামীনকে হেরাকলের ব্যাপারে এমন নিশ্চয়তা দিচ্ছেন। তাকে তো দুনিয়া থেকেই উঠিয়ে দেয়ার নীল নকশা করেছেন মুকাওকিস। কিবতীরা যথাসম্ভব মিসরীয় সেনাদলে যোগ দেবে । যারা যোগ দিবে না তারাও মুসলমানদেরকে সামান্যতম সাহায্য করবে না- বিনিয়ামীন এ নিশ্চয়তা দিয়ে ব্যবিলন থেকে বিদায় নিয়ে তার শহরে ফিরে গেলেন। সি ০১: 'আয়নুশ শামস" পোড়া শহর এলাকাটি বেশ উচু এলাকা। প্রতীরক্ষার দিক দিয়ে জায়গাটি বেশ নিরাপদ। শক্র আচমকা হামলা করে বসলে শহরের উচ্চাতা দারুন ফায়দা দেবে। এছাড়াও সেখানে পানির উৎস ছিলো অফ্রস্ত। রসদের মজুদও আছে যথেষ্ট পরিমাণে | গত লড়াইয়ে একটু বেশি পরিমাণে সৈন্য আহত হয়েছিলো । তারা এখনো পুরোপুরি সুস্থ হয়নি। হয়ে যাবে দ্রুতই । সুস্থ হয়ে গেলেই পরবর্তী অভিযানে নেমে পড়বে তারা । 88 শেষ আঘাত (য় খ্ড) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।