Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

“তারপর এক দিন মুসলমানরা সারা মিসর ছেয়ে যাবে। হেরাকল তখন এর ব্যর্থতার দায়ভার আমাদের মুখের ওপর ছুড়ে দিয়ে নিজে আরাম কেদারায় বসে সুখে কান চুলকাবেন।' 'পরিস্থিতির সবটা আমার অজানা নয়,” থিয়োডর বললো, “বলুন এর সমাধান কি? আমাদের করণীয়ই বা কি?' 'হেরাকলকে সরিয়ে দেয়া, মুকাওকিস কানাঘুষার মতো করে বললেন, “কিন্ত এখানে হেরাকলের অনুগত বিশাল শক্তির সেনা রয়েছে। এদের মাধ্যমে হেরাকল আমাদের দুজনকে বা আমাকেই মেরে ফেলবে। এজন্য সবচেয়ে নিরাপদ ব্যবস্থা হলো, হেরাকলকে আমরা দুনিয়া থেকে সরিয়ে দেবো ।' জেনারেল থিয়োডর মাথা নিচু করে ফেললো । যেন গভীর চিন্তায় ডুবে গেছে। মুকাওকিস তার দিকে তাকিয়ে রইলেন। অবশেষে থিয়োডর মাথা উঠিয়ে আস্তে আস্তে মাথা ওপর নিচ করলো । যার অর্থ, সেও মুকাওকিসের সঙ্গে একমত। “কাজটি যেমন ঝুঁকিপূর্ণ, তেমন কঠিনও।” থিয়োডর বললো, “কিন্তু এছাড়া কোন উপায়ও তো নেই ।...কিভাবে কি করা হবে এটা কি আমাকে বলবেন?' “আমি ব্যবস্থা করে ফেলেছি! মুকাওকিস গলা নামিয়ে বললেন, “দুজন লোক তৈরী করেছি। তাদের সঙ্গে এমন সুন্দরী ও চতুর একটি মেয়ে যাচ্ছে, হেরাকল এর আগে কখনো এমন সুন্দরী মেয়ে দেখেননি । ........ “হেরাকলের কাছে আমি এই মেয়ে উপহার হিসাবে পাঠাচ্ছি। আমার দুজন বিশ্বস্ত লোক ওকে সঙ্গে করে নিয়ে যাবে। এজন্য ওদেরকে বহু টাকা পয়সা দিয়েছি।' 'এই মেয়ের ওপর কি সম্পূর্ণ ভরসা করা যায়? মেয়েরা তো এমনিতেই দুর্বল মনের হয়। ওখানে গিয়ে না আবার ভয় পেয়ে যায়? “হত্যা তো আর তলোয়ার, খজ্জর বা কোন অস্ত্র দিয়ে করা হবে না। মদে বিষ মিশিয়ে কাজ সারা হবে। এটা তো মেয়েটি সহজেই করতে পারবে । আমি মেয়েটিকে ভালো করেই বুঝিয়ে দিয়েছি, হেরাকল কিভাবে মদ পান করেন এবং মদ পানের সময় কিকি করেন'।... 'সময় সুযোগ বুঝে মেয়েটি কিভাবে সামান্য বিষ মদের সুরাহীতে ঢেলে দেবে তাও বুঝিয়ে দিয়েছি আমি ওকে । আর বিষও এতোই শক্তিশালী যে, কয়েক ফোটাতেই কাজ শেষ করে দেবে ।' “তবে এ ব্যাপারে কঠিন সাবধানতা অবলম্বন করতে হবে ।' থিয়োভর বললো, “সবচেয়ে জরুরি বিষয় হলো, যে দুজন লোক যাচ্ছে, তাদেরকে যেন কেউ চিন্তে নাপারে।' * শেষ আঘাত (৩য় খণ্ড) ৪৩ ছ্/.911000119.0010)

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।