এখানে আসলে বিনিয়ামীনকে গ্রেফতার বা হয়রানী করা হবে না। বরং সসম্মানে বরণ করে নেয়া হবে। আর এই সাক্ষাতের খবর হেরাকল কখনো পাবেন না। কারণ, এর আসল উদ্দেশ্য, খ্রিস্ট ধর্মকে বাচানো এবং মুসলমানদেরকে এখান থেকে বিতাড়িত করা। বিনিয়ামীন তো খ্রিস্ট ধর্মের জন্য তার জীবন যৌবন সব উৎসর্গ করে দিয়েছেন। তার এক ভাই এর জন্য প্রাণ পর্যস্ত দিয়েছে। তাই বিনিয়ামীন গোপনে ব্যবিলন পৌছে গেলেন। তাকে বড় আন্তরিকভাবে মুকাওসিক ও কিরাস সংবর্ধণা জানালেন মুকাওকিস বিনিয়ামীন ও কিরাসের জন্য রুদ্ধদার বৈঠকের ব্যবস্থা করে বললেন, তিনি নিজেও তাদের দুজনের আলোচনয় হস্তক্ষেপ করবেন না । মুকাওকিস ও কীরাসের আসল উদ্দেশ্য হলো, খ্রিস্টধর্মকে তারা যেন নিরাপদ করে তোলে । এই প্রস্তাব দিয়ে আলোচনা শুরু হলো। বিনিয়ামীন অধিক জোর দিলেন একথায় যে, হেরাকল যত দিন বেঁচে আছেন তত দিন তিনি তার মনগড়া সরকারী খ্রিস্টধর্ম থেকে সরে দীড়াবেন না। সঙ্গে সঙ্গে এ থেকে কাউকে রেহাইও দেবেন না। কিরাস জবাবে বললেন, তাতেও কোন অসুবিধা নেই। কারণ, হেরাকলের সেই প্রভাব প্রতিপত্তি আর এখন নেই। মুকাওকিস এমনও বলেছেন, হেরাকল আবার কোথাও অন্যায় হস্তক্ষেপ করলে তাকে মিসর ছেড়ে যেতে বাধ্য করা হবে। মুকাওকিস এই দুই প্রধান ধর্মীয় নেতাকে আলোচনায় বসিয়ে দিয়ে নিজে তার খাস জেনারেল থিয়োডরকে তিনি তার বিশ্বস্ত এক জেনারেল হিসাবে জানেন। থিয়োডরই এখন সেনাপ্রধান। তাই জয় পরাজয়ের সব দায় দায়িত্ব তার ওপরও বর্তীয়। কিন্তু মুকাওকিস ও থিয়োডর আর পরাজয়ের গ্রানি নিতে চান না। “থিয়োডর!' মুকাওকিস বললেন, বিনিয়ামীন ও কিরাসকে আমি রুদ্ধদার বৈঠকে বসিয়ে দিয়েছি। তারা আলোচনা করে যে সিদ্ধান্তেই পৌছুক আমি কিন্ত অনেক ভেবে চিন্তে এ সিদ্ধান্তে পৌছেছি, যত দিন পর্যন্ত হেরাকল আমাদের মাথার ওপর ছড়ি ঘুরাবেন আমরা কোথাও কোন সাফল্য পাবো না" ৷... ৪২ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।