Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

১১671 মুকাওকিস এখন নিজের চুল ছিড়ছেন। মুসলমানদেরকে প্রথমে মিসরে ঢোকার সুযোগ দিয়ে তারপর রোমীয়দের দ্বারা ঘেরাও করে খতম করে দেয়া হবে, এ পরিকল্পনা তো চরমভাবে ব্যর্থ হয়েছে। . আতরাবুনের মতো জেনারেল মারা গেছে। একের পর এক শহর হাত ছাড়া হয়ে গেছে। সর্বত্রই তারা পর্যদুস্ত হচ্ছে। তারপর হান্নার মতো আরেক জাদরেল জেনারেল মারা গেছে। এমনকি এর আগে রোমে ও অন্যান্য রনাঙ্গণে যেসব তাজাদম সেনারা লড়াই করেনি এবার তাদের দু'চার ব্যটালিয়নকে লড়াইয়ে নামিয়ে সবচেয়ে বড় ভুলটি করেছেন মুকাওকিস। কারণ, তারা মুসলমানদের ব্যাপারে পুরো রোমীয় সেনা দলে ভয় ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এ কারণে লড়াইয়ের আগেই এখন মুকাওকিসের সেনারা পরাজয়কে সহজেই মেনে নিচ্ছে। মুকাওকিসের ওপর আরেকটি আঘাত এসেছে হেরাক্রিয়াসের পক্ষ থেকে। একেরপর এক পরাজয়ের সব দায় দায়িত্ব ও দোষ চাপিয়ে দিচ্ছেন হেরাকল মুকাওকিসের ওপর। মুকাওকিসের প্রশ্ন হলো, হেরাকল নিজে যখন রণাঙ্গন থেকে- শাম থেকে পরাজয়ের গ্লানি নিয়ে পালিয়েছেন, তখন কার ওপর তিনি দোষ চাপিয়েছিলেন? এসব কারণে হেরাকলের বিরুদ্ধে মুকাওকিসের মন বিষিয়ে উঠেছে । এদিকে কিছু দিন আগে মুকাওকিস ও সরকারি আসফাকে আজম মিলে কিবতী ধরিস্টানের আসফাকে আজম বিনিয়ামীনের কাছে এক বিশেষ পয়গাম দিয়ে এক দুত পাঠান। পয়গামে অজুনরোধ করা হয়েছে, বিনিয়ামীন ও কিরাস মিলে মুসলমানদের কবল থেকে খ্রিস্ট জগতকে বাচাতে এক সঙ্গে কাজ করতে হবে। শেষ আঘাত (৩য় খণ্ড) ৪১ ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।