Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

রোমীয়রা তা পাল্টে রাখলো, “আইনুশশাসম'। লোকেরা এখন একে আয়নুশশামসের ধবংসম্ভপ বলে |... “আজ দেখো, এ শহরের মর্চে পড়া দেয়াল, ভঙ্গুর ছাদ, উইপোকায় খাওয়া বাড়ি ঘরের দরজা জানালাগুলো নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। আসলে আমি তোমাদেরকে এ শহর নয়, রাজা মহারাজাদের উত্ানপতনের কাহিনী শোনাচ্ছি' । ..... “উ্থানপতনের এই সার নির্যাস থেকে আমার এই উপলব্ধিই দৃঢ় হয়েছে যে, একটি লশকর আসছে। বিস্ময় জাগানো এক সেনাদল আসছে। প্রচণ্ড মরু ঝড়েরর মতো সবকিছু উৎখাত করতে করতে তারা আসছে। এক নয়া দুনিয়া তারা বিশ্ববাসীকে উপহার দেবে ।"... উন্নতির শীর্ষচূড়ায় তারাই পৌছবে যারা এমন এক বিশ্বাস নিয়ে আসবে যা কোন মানুষের উদ্ভাবন নয় বরং তার সৃষ্টিকর্তা এবং যিনি পুরা বিশ্বের কারিগর- মালিক। তোমার সেনারাও ঝড়ের প্রচণ্ততা নিয়ে এখানে এসেছে । আমি সবকিছুই শুনেছি' ।... “এও জানি, রোমীয়দের বিশাল শক্তির মোকাবেলায় তোমাদের কাছে বলতে গেলে কোন শত্তিই নেই' ।... “তবে এও জানি, তোমাদের কাছে এমন এক অদৃশ্য শক্তি আছে যা রোমীয়দের যুদ্ধ শক্তিকে পদপিষ্ট করে তোমাদেরকে এ পর্যন্ত নিয়ে এসেছে। আর হ্যা, এটাও মনে রেখো, তুমি এখানে আসোনি। তোমাকে পাঠানো হয়েছে।' “আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীন । বিশ্ব জাহানের পালনকর্তা ও সৃষ্টিকর্তা ।' আমর ইবনে আস (রা.) বললেন, “আমরা দুনিয়ার ইজ্জত-সম্মান, প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা লাভের জন্য লড়াই করি না। আমরা আল্লাহ্‌র সন্তষ্টির জন্য ও তার জয়গান সারা দুনিয়ায় বিস্তারের জন্য লড়াই করি । আমাদের লক্ষ্য-উদ্দেশ্য- মানবজাতিকে মুক্তির মহাসড়কে উঠিয়ে দেয়া ।" “যাও, জয় তোমারই হবে ।' আমর ইবনে আস (রা.) ও যুবায়ের ইবনে আওয়াম (রা.) সেখান থেকে উঠে পড়লেন। সিপাহসালার হুকুম দিলেন, মুসলিম সেনাদল যতদিন এই পোড়া শহরে থাকবে এই বৃদ্ধ বুযুর্ণের খাওয়া দাওয়া ও দেখভালের দায়িত্ব আমাদের । ৪০ শেষ আঘাত (৩য় খ্) ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।