“বয়স জেনে আর কি হবে। মাঝে মধ্যে মনে হয় - যেদিন দুনিয়ার অস্তি ত্মান হয়েছি সেদিন থেকেই এখানে আমার বিচরণ । দুনিয়া থেকে সেদিন বিদায় নেবো যেদিন দুনিয়ার বিধায় ঘণ্টা বেজে উঠবে? ।... “যতটকু মনে পড়ছে, বয়স আমার একশ বিশ পচিশের ওপরে হবে । কত বড় বড় শহর উপশহর, গ্রাম উজাড় হতে দেখেছি । আমর ইবনে আস রা. “আমাদের বিশ্বাস হলো, অদৃশ্যের সব জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এছাড়া আর কেউ কিছু জানে না, কিন্তু মিসরে হাজার হাজার বছর ধরে যাদু ও গণক বিদ্যার চর্চা হয়ে এসেছে। এজন্য কেউ কেউ ভবিষ্যত বলতে পারে বলে দাবি করে। শতবর্ধী একজন মিসরীয় হিসাবে আপনিও কি এ দাবি করেন যে, আপনি ভবিষ্যত বলতে পারেন? “না, সিপাহসালার!” বৃদ্ধ জোর গলায় বললেন, “আমার এমন কোন জ্ঞান বিদ্যার কথা জানা নেই। দুনিয়ার অনেক কিছুই দেখেছি। যা দেখেছি এবং আজো দেখতে পাচ্ছি, তাই বলতে পারি। এর চেয়ে বেশি কিছু নয়। পথত্রষ্টকে দেখে কেউ ভবিষ্যদ্বাণী করতে পারে যে, এ লোক এক দিন না একদিন ধ্বংসের অতলে হারিয়ে যাবে' ।.... “আর যে পুথ্যবান, মানুষের প্রতি উদারপ্রাণ তার ব্যাপারে যে কেউ বলতে পারে- এ লোক সাফল্যের শীর্ষ দেশে পৌছতে যাচ্ছে... আমি জানি তুমি কেন এ কথা জিজ্ঞেস করেছো?...আমি আগেই তোমাকে এ প্রশ্নের উত্তর দিয়েছি ।... “তোমার এখানে আসা, এই পোড়া শহরে শিবির স্থাপন করা, আমার সঙ্গে এই মাটিতে বসাটারই প্রমাণ বহন করে যে, বিজয় তোমারই হবে ।... যদি একে নিজের ব্যক্তিগত বিজয় মনে করে নিজেই এর কৃতিত্ব দাও এবং এর সুফল ভোগ করতে চেষ্টা করো তাহলে এই ভবিষ্যদ্বাণী উল্টে যেতে সময় লাগবে না।" 'এই শহরের ব্যাপারে তো এখনো কিছু বললেন না।' আমর (রা.) বললেন। “আহ! স্মৃতির বিখ্যাত অলিগলি আজ কোথাও আলোকিত কোথাও অন্ধকার, কোথাও বাস্তব অবাস্তব দুনিয়ার দিকে তাকিয়ে, 'এ শহর মর্যাদা ও গৌরবের. এক বরণীয় স্ৃতিগাথা যেমন তেমনি শিক্ষা ও পাথেয় গ্রহণের এক প্রতীকও বটে'।... শেষ আঘাত (৩য় খণ্ড) ৩৭ ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।