“আমার নিজের; বৃদ্ধ সহজ ভঙ্গিতে বললেন, “আমি আমার নিজ সত্তার ইবাদত করি। হয়রান হয়ো না সিপাহসালার! তুমি তাকে খোদা কিংবা যা ইচ্ছা বলো বলতে পারো, তা আমার সত্তার মধ্যেই মিশে আছে' ।...... 'এর অর্থ এই নয় যে, সবাই আমাকে ইবাদতের উপযুক্ত মনে করবে । আমি আসলে আমার কথা বলছি। তুমি কি আমার এই ধর্মবিশ্বাসকে পছন্দ করবে যে, আমি কোন মূর্তির পূজা করি না। পূজা করি না জলন্ত অগ্নির। খোদার সৃষ্টি কোন কিছুকে আমি খোদা বানিয়ে রাখিনি' ।... “তবে আমি সবসময়ে এই অভাব, শূন্যতা অনুভব করি যে, এখনো পর্যস্ত এমন কোন ধর্ম বিশ্বাস আমার সামনে আসেনি যে যুক্তি দিয়ে বলতে পারবে যে, তুমি ইবাদত করো এসত্তার! তবে এতটুকু জানি, ইবাদতের উপযুক্ত খোদা যিনিই হোন তিনি বান্দার দৃষ্টিতে ধরা পড়েন না। তাকে দৃষ্টিসীমার আওতায় আনাও অসম্ভব ব্যাপার ।' আমার কাছে শুনে নিন তিনি কে? আমর ইবনে আদ রো.) রহস্যময় সে বৃদ্ধকে বললেন, আমাদের দৃষ্টি শক্তির উর্ধ্বে থাকা সেই খোদাই আমাদেরকে এই পয়গাম দিয়ে পাঠিয়েছেন যে, যাও আমার বান্দাদেরকে পথভ্রষ্টতা থেকে উদ্ধার করে তাকে বলো, আমি আমার প্রত্যেক বান্দার অস্তিত্ব মিশে থাকি । আর এও জানিয়ে দাও, সব বাদশাহী আমারই । কোন বান্দার নয় এবং কোন বান্দা অপর বান্দার গোলাম নয়। কেউ কাউকে গোলাম বানাতে পারবে না।" “এখন আমার বিশ্বাস ক্রমেই দৃঢ় হচ্ছে, আমি তোমার অপেক্ষাতেই বেঁচে ছিলাম । শুধু আমি নই। মিসরের এই জমিনও তোমার অপেক্ষায় ছিলো ।... “কিন্তু এটা মনে করো না, তোমার ব্যক্তির অপেক্ষায় ছিলো কেউ । নিজেকে খোদার সামান্য একজন দূত মনে করো। তিনি যে পয়গাম দিয়ে মূসা আঃ-কে পাঠিয়েছেন সেই মুসার প্রতিনিধি মনে করো যে, মিসর আবার নাব্য ফেরাউনে ক্ষত বিক্ষত হচ্ছে।' “আপনার বয়স কত হলো মান্যবর'? ৩৬ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।