কিছুক্ষণ পরই আমর (রা.) সাহায্যকারী সেনাদলের প্রধান যুবায়ের ইবনে আওয়াম (রা.)- কে নিয়ে সেই টহল মুজাহিদের সঙ্গে ধ্বংসাবশেষে প্রবেশ করলেন। দুজন সেনা দুধ, পানি ও কয়েক ধরনের খাবার নিয়ে পেছন পেছন গেলো। তারা যখন বৃদ্ধের সেই কামরায় ঢুকলেন বৃদ্ধ তখন লাঠিতে ভর দিয়ে কামরার ভেতর পায়চারী করছেন। বড় কষ্টে পা মাটিতে ঘেষে হাটছিলেন। সকালের স্রিগ্ধ আলো কপাটবিহীন জানালার ফাক গলে ভেতরে আসছে। তবুও ছোট প্রদীপটি জ্বলছে- বৃদ্ধ দলটাকে দেখে থেমে গেলেন। “আপনার প্রতি আল্লাহ তাআলা শান্তি বর্ণ করুন। আমর ইবনে আস (রা.) হেসে বললেন, “আপনি না বললেও আমি আপনার কাছে চলে আসতাম ।” হ্যা, তোমাকে বাদশাহ মনে হয় না।" বৃদ্ধ আমন্ত্রণের হাসি হেসে বললেন, “মিসরের মাটি তোমার পদতলের অপেক্ষায় ছিলো- 'এসো তোমরা, আমার কাছে মাটিতে বসে পড়ো।' | বৃদ্ধ পা হেচড়ে নিজের আসনে গিয়ে বসে পড়লেন। তার কাছটায় পাথরি মেঝেতে আমর (রা.)সহ অন্যরা বসে পড়লেন। প্রথমে দয়া করে আপনার নিজের ব্যপারে আমাদের কিছু বলুন, আমর (রা.) বললেন মার্জিত কণ্ঠে, “কবে থেকে আপনি এখানে পড়ে আছেন? কি করছেন এই পোড়া শহরে? কে আসে আপনার কাছে? প্রথমে আমাকে সে সত্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে দাও। যিনি আমাকে বেঁচে থাকার জন্য এই নিয়ামতগুলো তোমার হাতে পাঠিয়েছেন।' বৃদ্ধ খাবারগুলো দেখিয়ে বললেন। “তারপর তোমাকে এই শহরের উত্থান পতনের সামান্য কিছু ইতিহাস শোনাবো । এতে তোমরা এ শিক্ষা অবশ্যই পাবে যে, মানুষের দৃষ্টিতে অধরা এমন এক শক্তি আছে যিনি মানুষকে সাফল্যের উচ্চ শিখরে পৌছে দিয়ে আবার ব্যর্থতার আস্তকুড়ে নিক্ষেপ করেন? ।... “তবে সবাইকে নয়। রাতে তোমার এই সৈনিককে বলেছিলাম, “সেই ফেরাউন কোথায়, যে নিজেকে খোদা বলে ঘোষণা দিয়েছিলো? শোন সিপাহসালার! তুমি যদি এই মাটিকে ভালোবাসো, সম্মান করো, তাহলে আকাশের উচ্চতায় পৌছতে পারবে । আর যদি বলো তুমি নিজেই আকাশে চড়ে বসবে তাহলে এই মাটির অতলে তুমি ও তোমার সব কৃতিত্ব হারিয়ে যাবে ।' “শুনেছি, আপনি এখানে বসে ইবাদত করেন। কার ইবাদত করেন আপনি? আমর ইবনে আস বৃদ্ধের ধর্মবিশ্বাস জানতে জিজ্ঞেস করলেন। শেষ আঘাত (৩য় খণ্) ৩৫ ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।