Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

বুড়োকে ধরে বেঁধে মাটিতে হেচড়িয়ে এখানে নিয়ে এসো। সে এখানে বসে কি করছে' ।... “আর যদি সে এমন এক মানব দরদী নেতা হয় যার প্রতীক্ষায় আমরা রয়েছি আটশত বছর ধরে- তাহলে সেই আমার কাছে আসবে ।... যাও, ওকে গিয়ে বলো, আমি তারই অপেক্ষায় বসে আছি।” বৃদ্ধের শেষের কথাগুলো এবং কথা বলার এমন সরল ভঙ্গিটুকু টহল মুজাহিদের মনের মধ্যে একটা পবিভ্রতার স্পর্শ এনে দিলো। মনের মধ্যে তার সন্দেহের কাটা তখনো রয়ে গেছে, কিন্তু এই পবিত্র স্পর্শ কাটার চোখা অংশটাকে অনেকটাই মুড়ে দিয়েছে। বাকি রাতটা টহল মুজাহিদ তার ডিউটিতে কাটিয়ে দিলো। ফজরের ওয়াক্ত হলে একজন সালারকে পেয়ে গেলো । তাকে সেই বৃদ্ধের কথা জানালো। এর একটু পরই ফজরের আযান হলো। পুরাকীর্তির ধ্বংসাবশেষের এই মৃত শহরে আযানের জীবন্ত সুরধবনি এখানকার অগণিত আত্মাকে জাগিয়ে তুলছে যেন। আযানের পর এক সালার আমর ইবনে আস (রা.)- কে রাত্রের টহল মুজাহিদের রিপোর্ট শোনালো। শক্র দেশে সন্দেহের সামান্য গন্ধ পেলেও সেটা উপেক্ষা করা যায় না। তিনি রাতের ডিউটিরত মুজাহিদকে ডাকিয়ে এনে তার মুখে সব শুনতে চাইলেন। সেই মুজাহিদ বৃদ্ধের প্রতিটি কথা শব্দে শব্দে শোনালো এবং তখন তার কি অনুভূতি হয়েছিলো সেটাও সিপাহসালারকে জানালো সে। আমর ইবনে আস (রা.) যখন বৃদ্ধের সে কথা শুনলেন যে, “তোমার সরদার ফেরাউন ও হেরাকলের মতো নিষ্ঠুর বাদশাহ না হলে সে নিজেই আমার কাছে চলে আসবে'_ সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, আমাকে বৃদ্ধের কাছে নিয়ে চলো । “আমাকে ওখানে নিয়ে চলো।' আমর (রা.) ডিউটি মুজাহিদকে বললেন এবং সালারকেও বললেন, “এ বৃদ্ধের জন্য কিছু খাবার দাবারও নিয়ে নাও।' ৩৪ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।