Enayetullah Altamash Bangla Pdf Book — Shesh Aghat 03
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

এক জায়গায় দেখা গেলো ছাদের মাঝখানের অংশ নেই । সেখান দিয়ে চাদের আলো ভেতরে আসছে। কিন্তু আরো সামনে থেকে যে আলো আসছে সেটা চাদের আলোর মতো এতো উজ্জ্বল নয়। টহল প্রহরী একটু এগিয়ে গিয়ে দেখলো কপাটবিহীন একটি দরজা । দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখলো, এটা একটা বড়সড় কামরা । কামরার দেয়ালগুলোর কারুকার্জ বলছে এটা কোন একসময় শাহী মহলের এক কামরা ছিলো । একাধিক বাদশাহর জীবন গত হয়েছে এ কামরায় । দুর্বল হলদেটে আলোয় কামরার ভেতরটা দেখা যাচ্ছে। কামরার এক কোনে একজন মানুষ হাতজোড় করে বিড় বিড় করছে। তার সামনে কুপির মতো একটা কিছুতে আলো জ্বলছে । তার পাশে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে। লোকটির কাপড় মলিন। মাথা খোলা । সাদা চুলগুলো কীধে নেমে এসেছে। মাথার চূড়ায় কোন চুল নেই। কোন মসৃণ পাথরের মতো বৃত্তকার কোন বস্তু । টহল প্রহরী সন্তর্পণে তার কাছে চলে গেলো । সঙ্গে সঙ্গে লোকটি আস্তে আস্তে মাথা হেলিয়ে তাকে বসতে ইঙ্গিত করলেন। “আমি জানতাম তোমরা আসবে । বৃদ্ধ বার্ধক্যজনিত কম্পিত কণ্ঠে বললেন, “আমি আরব থেকে আগত অতিথিদের অপেক্ষায় ছিলাম। ...তোমরা এসে গেছো ।... তোমাদের আসা নিশ্চিত ছিলো ।" “আগে বলুন জনাব, আপনি কি জীবিত কেউ; না যারা দুনিয়া থেকে উঠে গেছে তাদের কারো আত্মা। আমি প্রেতাত্মার কথা বলছি না। আত্মা পবিভ্রই হয়ে থাকে। আপনার চেহারা বলছে আপনার এই সত্তা সকল মন্দ থেকে পবিভ্র।' টহল প্রহরী বললো । 'এখনো আমি জীবিত" বৃদ্ধ সামান্য হেসে বললেন। “দীর্ঘ দিন পর আমার মুখ কারো সঙ্গে কথা বলছে। আমিও কারো সঙ্গে কথা বলি না। আমার সঙ্গে কেউ কথা বলে না।' “এখানে কি আরো কেউ আসে? ৩২ শেষ আঘাত (৩য় খণ্ড) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।