প্রথম রাতের কথা । পুরো সেনা শিবির গভীর দ্বুমে অচেতন । কয়েকজন সৈন্য টহল প্রহরীর কাজ করছে। এর মধ্যে এক টহল প্রহরী একটি অক্টালিকার ধ্বংসাবশেষে সামান্য আলো দেখতে পেলো। এগুলোর ভেতর তো নিজেদের কারো থাকার কথা নয়। তাহলে কে ওখানে আলো জালালো? টহল প্রহরীর মনে একবার প্রশ্ন জাগলো এ কোন গুপ্তচর নয় তো? যায়। টহল প্রহরী এটা সন্দেহ করে একটু এগিয়ে গিয়ে দেখাটা জরুরী মনে করলো। মরুর নির্মল চাদের আলোয় এই প্রাচীন ধ্বংসম্তপকে একটু বেশিই ভৌতিক মনে হলো। টহল প্রহরী চার দিকে দেখে নিয়ে একটা পথ পেয়ে গেলো ভেতরে যাওয়ার । ভগ্র এক ছাদের নিচ দিয়ে সে আস্তে আস্তে ভেতরে গেলো । তার কাছে মনে হলো, ছাদের ওপর কেউ বসে ফিস ফিস করে কথা বলছে। কোন অশরীরী হতে পারে। ভয়ের একটা শিহরণ বয়ে গেলো তার ভেতরে। কিন্তু এক মুজাহিদের বিশ্ব জয় করার আসল ভিত্তিই তো সব ভয়কে জয় করা। টহল প্রহরী তাই ভয়কে পাত্তা না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলো। তাকে পথ দেখাচ্ছিলো ভেতর থেকে আসা আবছা আলো । হঠাৎ কোন একটা কিছুর সঙ্গে সে হোচট খেলো। সঙ্গে সঙ্গে ভয়ংকর শো শো শব্দে যেন ঝড়ো হাওয়া বইতে লাগলো । সে দেয়ালের গায়ে পিঠ লাগিয়ে দাড়ালো । এখন আর সে তার ভয় নিয়ন্ত্রণে রাখতে পারছিলো না। সে নিশ্চিত হয়ে গেলো এটা কোন ঝরো হাওয়া-টাওয়া কিছু নয়। অশরীরী কোন কিছুর কাণ্ড এটা। তারপর তার চোখ গেলো বাইরের দিকে । চীদের আলোয় দেখলো । বিশাল বড় এক বাদুড় । ছাদ ও দেয়ালে তার বাসা । এটা উড়ে যাওয়ার সময় এমনভাবে ডানা ঝাপটা দিয়েছে যে, টহল প্রহরী মনে করেছে অশরিরীদের অশুভ স্পর্শে ঝড় তুফান মনে হয় শুরু হয়ে গেছে। নিজেকে সামলে নিয়ে আবার সে সামনে এগোলো। আলোর উৎস বের করতেই হবে এমন একটা জিদ চেপে বসলো তার মধ্যে । 84৪ শেষ আঘাত (৩য় খণ্ড) ৩১ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।