আসলে রোমীয়রা মরু এলাকায় মুসলিম সেনা দলের সঙ্গে লড়তে ভয় পেতো । তাদের সামনে শামের নির্মম অভিজ্ঞতা ছিলো। এই জেনারেল সে ভয়েই তার দলকে ফিরিয়ে আনে। কিন্তু মুকাওকিসকে গিয়ে বলে মুসলমানরা তাদেরকে দূর থেকে দেখেই পালিয়ে গেছে এবং নীল নদ পর্যন্ত পৌছে গেছে। এদিকে আমর ইবনে আস(রা.)ও এদের সঙ্গে লড়াই করে সময় নষ্ট করতে চাচ্ছিলেন না। কারণ, তার কাছে খবর পৌছে, সেনাসাহায্যের বাকি অংশ “হাইলো বুলিস' নামক এলাকায় এসে তাবু ফেলেছে। তিনি আশংকা করছিলেন এ দলটি না আবার তার সেনা দলের পিছু নদী পার হওয়ার চেষ্টা করে এবং এই সুযোগে মুকাওকিস ব্যবিলন থেকে সেনা পাঠিয়ে তাদের ওপর হামলা করে বসে। আর মুকাওকি ৷ তো চাইবেনই, সেনাসাহায্যের দলটি যাতে মূল দলে যোগ দিতে না পারে। যেসব পাল তোলা নৌকা ও ছোট ছোট জাহাজ নিয়ে মুসলিম সেনারা নীলনদ পার হয়েছিলো । সেগুলোতেই আবার চড়ে বসলো পুরো সেনা বাহিনী । তারপর নিরাপদে “হাইলো বুলিস'-এ সেনা সাহায্যের শিবিরে গিয়ে পৌছলো । আগত এই সাহায্যকারী সেনাদলের সিপাহসালার ছিলেন যোবায়ের ইবনে আওয়াম (রা.)। রণাঙ্গনীয় বিশেষজ্ঞ এতিহাসিকরা লিখেছেন, ব্যবিলনে এত বিশাল সংখ্যক সৈন্য রেখেও এবং মোক্ষম সুযোগ পেয়েও সেনাদের ব্যবহার করেননি মুকাওকিস। আলফ্রেড বাটলার লিখেছেন, মুসলমানরা দুইবার নীলনদ পারাপার করে। একবার উম্মেদানীন থেকে ফিউম এর দিকে । আরেকবার সেখান থেকে ফিরে আসে নীলনদের পূর্ব তীরের দিকে। নদীতে থাকতেই মুকাওকিস. মুসলিম সেনাদের ওপর তীর-বর্শা ছুড়ে হামলা করতে পারতেন। মুসলিম সেনাদের জন্য তখন জবাবী হামলার কোন পথই খোলা থাকতো না। এমনকি মুসলমানরা যখন উম্মেদানীন ছেড়ে ফিউম চলে গেলো তখন তো উম্মেদানীনে নাম মাত্র সেনা ছিলো। তখন উম্মেদানীন আবরোধ করে চূড়ান্ত হামলা চালিয়ে শহর ছিনিয়ে নিতে পারতেন মুকাওকিস। নিরাপদ মনে করেছে তখন। কিন্তু এতে যে মুসলিম সেনাদের মনোবল আরো বেড়ে গেছে সেদিকে তাদের কোন খেয়াল ছিলো না। এঁদিকে হেরাকলের কাছে যখন তার আরেক প্রিয় জেনারেল হান্নার মৃত্যু সংবাদ পৌছলো তখন তিনি এতই বেদনাহত হয়ে উঠলেন যে, তার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো । | শেষ আঘাত (৩য় খও) ২৯ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।